News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরপ্রদেশে কোনও মাফিয়া আর শিল্পপতিদের হুমকি দিতে পারবে না : যোগী আদিত্যনাথ
Image

উত্তরপ্রদেশে কোনও মাফিয়া আর শিল্পপতিদের হুমকি দিতে পারবে না : যোগী আদিত্যনাথ

লখনউ, ১৮ এপ্রিল (হি.স.): ‘‘উত্তরপ্রদেশে কোনও মাফিয়া আর শিল্পপতিদের হুমকি দিতে পারবে না।” একের পর এক এনকাউন্টারের ঘটনায় এই মুহূর্তে দেশজুড়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। এই পরিস্থিতিতে মঙ্গলবার মুখ খুলে একথা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

যোগী বলেন, ‘‘উত্তরপ্রদেশে কোনও মাফিয়া আর শিল্পপতিদের হুমকি দিতে পারবে না। ২০১৭ সালে বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার আগে উত্তরপ্রদেশ দাঙ্গার জন্য কুখ্যাত ছিল। অনেক জেলার নাম শুনলেই মানুষ ভয় পেতেন। এখন ভয় পাওয়ার প্রয়োজন নেই।’’

উল্লেখ্য, মাফিয়াদের বিরুদ্ধে ‘জিরো-টলারেন্স’ নীতি নিয়েছে যোগী সরকার। যোগী আদিত্যনাথ সরকারের আমলে গত ৬ বছরে উত্তরপ্রদেশে ১০,৭১৩ এনকাউন্টার হয়েছে। এতে ১৮৩ জন অভিযুক্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪,৯১১ জন। অর্থাৎ, গত ৬ বছরে যোগীরাজে উত্তরপ্রদেশে গড়ে ১৩ দিনে অন্তত এক জন করে অভিযুক্ত এনকাউন্টারে নিহত হয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে এনকাউন্টারে নিহতরা সকলেই গুরুতর অপরাধে অভিযুক্ত ছিলেন।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top