News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুকুরে ছোড়া একটি মোবাইল পেল সিবিআই, তিন দিনের মাথায় উদ্ধার
Image

পুকুরে ছোড়া একটি মোবাইল পেল সিবিআই, তিন দিনের মাথায় উদ্ধার

বড়ঞা, ১৬ এপ্রিল(হি.স.) : বড়ঞার তৃণমূল বিধায়কের পুকুরে ছুড়ে ফেলা একটি মোবাইল উদ্ধার করল সিবিআই। তিন দিন তল্লাশি অভিযান চালানোর পর অবশেষে মোবাইলটি পাওয়া গিয়েছে।

রবিবার সকালে জীবনকৃষ্ণের একটি মোবাইল ফোন পুকুরের জল ছেঁচে উদ্ধার করা সম্ভব হয়েছে। টানা ৩২ ঘণ্টার তল্লাশির পর মোবাইলটি হাতে পেয়েছে সিবিআই। সূত্রের খবর, তার পরেই বিধায়ককে বাড়ির ছাদে নিয়ে যান গোয়েন্দারা। আগের দিন সিবিআইকে দেখে তিনি যা যা করেছিলেন, মোবাইল ছুড়ে ফেলে যে ভাবে পালানোর চেষ্টা করেছিলেন, সবটাই তাঁকে আবার করে দেখাতে বলা হয়। উদ্ধার হওয়া মোবাইলটি দেখিয়ে সেটি তাঁরই ছুড়ে ফেলা মোবাইল কি না, তা-ও জানতে চান গোয়েন্দারা। মোবাইলটি তিনি শনাক্ত করেছেন। গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হয়। সেই সংক্রান্ত নথিতে স্বাক্ষরও করানো হয়েছে জীবনকৃষ্ণকে দিয়ে।
তৃণমূল বিধায়কের একটি মোবাইল পুকুর থেকে উদ্ধার করা গেলেও দ্বিতীয় মোবাইলটির খোঁজে এখনও তল্লাশি জারি আছে। সিবিআইয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ উদ্ধার হওয়া মোবাইলটি খতিয়ে দেখছেন। তা থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টাও করা হচ্ছে। পুকুরটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top