শান্তিরবাজার, ১৫ এপ্রিল (হি. স.) : নতুন বছরের প্রথম দিনে পাতে দুই-মিষ্টি না পরলে বাঙালির খাবার অপূর্ণ থেকে যায়। অথচ, আজ সেই দই খেয়ে অসুস্থ হয়েছেন ১৪ জন। দক্ষিণ ত্রিপুরা জেলায় বিলোনিয়া বনকর নদীর উত্তর পাড়ে মা ত্রিপুরেশ্বরী মিষ্টির দোকানের ক্ষীর দই খেয়ে আট জন অসুস্থ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দোকানের মালিক তাপস দত্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
আজ নববর্ষ উপলক্ষ্যে ওই মিষ্টির দোকান থেকে অনেকেই দই মিষ্টি নিয়ে গেছেন। তাঁদের মধ্যে ১৪ জন খাবারে বিষক্রিয়া হওয়ায় অসুস্থ হয়েছেন। অসুস্থদের মধ্যে ৮ জন বিলোনিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। দুই জন প্রাথমিক চিকিৎসার পর ছুটি নিয়ে বাড়ি চলে গেছেন। আরও চারজন বাড়িতেই অসুস্থ রয়েছেন। তাঁরা দই খেয়ে বমি করেছেন বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ওই মিষ্টির দোকানে দই তৈরিতে ভেজাল হয়েছে। তাই, দই খাওয়ার পর মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের বক্তব্য, অসাধু ব্যবসায়ীদের দিকে প্রশাসন কখনোই নজরদারি রাখেনা। ফলে, নিম্নমানের খাবার বিক্রি হচ্ছে। ওই খাবার খেয়ে মানুষ অসুস্থ হচ্ছেন। ওই মিষ্টির দোকানের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

বাংলা নববর্ষে দই খেয়ে অসুস্থ ১৪, হাসপাতালে ভর্তি আট
Releated Posts
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক
কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…
ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র
আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…


















