News Flash

  • Home
  • খেলা
  • গুরুত্বপূর্ণ ম্যাচে গন্ডাছড়াকে হারিয়ে মূল পর্বের দ্বারপ্রান্তে লংতরাই ভ্যালি
Image

গুরুত্বপূর্ণ ম্যাচে গন্ডাছড়াকে হারিয়ে মূল পর্বের দ্বারপ্রান্তে লংতরাই ভ্যালি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।।

অপ্রতিরোধ্য লংতরাইভ্যালি মহকুমা। টানা ৩ ম্যাচে জয়লাভ করে গ্রুপের শীর্ষে তপন দেবে-‌র দল। বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমাকে পরাজিত করে গ্রুপের শীর্ষে পৌছে গেলো লংতরাইভ্যালি মহকুমা। রাজ্য অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। শুধু তাই নয়, লংতরাইভ্যালি এখন সেমিফাইনালের দ্বারপ্রান্তে অর্থাৎ মূল পর্বে খেলার দাবিদার। আর কে আই মাঠে অনুষ্ঠিত ম্যাচে লংতরাইভ্যালি মহকুমা জয়লাভ করে ৮ উইকেটে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়েই চাপে পড়ে যায় গন্ডাছড়া মহকুমা। তপন দেবে-‌র লংতাইভ্যালির বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে। মিডল অর্ডারে জশোয়া রিয়াং যদি কড়া প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে দলীয় স্কোর হয়তোবা ৬০ রানের গন্ডি পার হতো না। দায়িত্বশীল ব্যাটিং করে জয়োশা দলকে কিছুটা লড়াকু স্কোর গড়াতে সাহায্য করে। জশোয়া ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ রান করে। এছাড়া দলের পক্ষে রিপনজিৎ বিশ্বাস ৪৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। লংতরাইভ্যালির পক্ষে অনিকেত রায় (‌৪/‌২৯), সুজিত ঋষি দাস (‌২/‌১৪) এবং দলনায়ক সুরজ গুরুং (‌২/‌১৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে ‌‌‌‌লংতরাইভ্যালি মহকুমা ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সুজিত ঋষি দাস ৫০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ রানে এবং দলনায়ক সুরজ গুরুং ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে অর্ঘদ্বীপ চৌধুরি ১৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং বিশাল মালাকার ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। ‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top