News Flash

  • Home
  • খেলা
  • ভবনস ত্রিপুরা হারিয়ে জয়ের হ্যাটট্রিক বিদ্যাসাগর বিদ্যালয়ের
Image

ভবনস ত্রিপুরা হারিয়ে জয়ের হ্যাটট্রিক বিদ্যাসাগর বিদ্যালয়ের

ভবনস্: ৮৪/৫(২০)

বিদ্যাসাগর: ৮৫/১(১০.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। জয়ের হ্যাটট্রিক বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের। টানা তিন ম্যাচে দুর্দান্ত জয়ের সুবাদে বিদ্যাসাগর বিদ্যালয়  শুধু মূল পর্বের দাবিদার-ই নয়, বলা যাচ্ছে চ্যাম্পিয়নেরও প্রত্যাশা করতে পারে বিদ্যালয়ের বালিকারা। খেলা হচ্ছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত পশ্চিম জোনাল অনূর্ধ্ব ১৭ বালিকাদের আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। পঞ্চম দিনে আজ ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে প্রথম বেলায় অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বিদ্যাসাগর বিদ্যালয় নয় উইকেটের বড় ব্যবধানে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরকে পরাজিত করেছে। সকাল সাড়ে আটটা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের মেয়েরা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে স্নিগ্ধা রায় সর্বাধিক ২১ রান পায়। অতিরিক্ত খাতে প্রাপ্ত একচল্লিশ রান তাদের স্কোরে ইন্দন যুগিয়েছে। বিদ্যাসাগর বিদ্যালয়ের পুনমদিতা দেবনাথ ১৪ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় উইকেটের জুটিতে তৃষা ও পুনমদিতা দেবনাথ জুটির অনবদ্য ব্যাটিং দলকে জয় এনে দেয়। তৃষা দেবনাথ ৪৭ রানে এবং পুনমদিতা ১৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে পুনমদিতা প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top