News Flash

  • Home
  • দেশ
  • পথ দুর্ঘটনায় মৃত দুই বিজেপি নেতার বাড়িতে রাজ্য সভাপতি, দিলেন পাশে থাকার আশ্বাস
Image

পথ দুর্ঘটনায় মৃত দুই বিজেপি নেতার বাড়িতে রাজ্য সভাপতি, দিলেন পাশে থাকার আশ্বাস

আসানসোল, ১১ এপ্রিল (হি. স.) : পথ দুর্ঘটনায় মৃত দুই বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসানসোলের বারাবনি থানার পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের দাসকেয়াড়ি গ্রামে গেলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। মঙ্গলবার সকালে তাঁর সঙ্গে ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে, যুব মোর্চার নেতা অরিজিৎ রায় সহ বিজেপির কর্মী ও সমর্থকেরা।

দলের রাজ্য সভাপতির কাছে মৃত বিজেপি নেতা বাবলু সিংয়ের বাবা নলিন সিং এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান। একই দাবি জানান অন্য মৃত বিজেপি নেতা মহেন্দ্র সিংয়ের পরিবারের সদস্যরা। বাবলু সিংয়ের বাবা জানান, ১৫ দিন আগে ছেলেকে হুমকি দেওয়া হয়েছিল। বাবলুর স্ত্রী বিজেপি রাজ্য সভাপতিকে জানিয়েছেন, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনও সময় হামলা হতে পারে। সুকান্তবাবু তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

তিনি তাঁদের বলেন, ‘সিবিআই তদন্তের জন্য আদালতে আবেদন করা হবে।‘ এদিন, আসানসোলের বার্ণপুরের শ্যামবাঁধে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্মারক সমিতির এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্তবাবু। সেখানে তাঁকে সমিতির পক্ষ থেকে নাগরিক সম্মান জানানো হয়। বিজেপির জেলা সভাপতি ছাড়াও ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্মারক সমিতির সাধারণ সম্পাদক পবন সিং। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘বারাবনির এই ঘটনা খুবই সন্দেহজনক। মৃত বাবলু সিং ও মহেন্দ্র সিং হলেন বারাবনি মণ্ডল ২ এর সাধারণ সম্পাদক ও সহসভাপতি। বারাবনির যে পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা তার মালিক হলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। গাড়িও তার। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই।‘

Releated Posts

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধস ও নদীর জলস্তর বৃদ্ধি নিয়ে সতর্কতা আবহাওয়া দফতরের

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।…

ByByNews Desk Jul 7, 2026

মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির তাণ্ডব: মৃত ১৩, আহত ১০, পাহাড়ি এলাকায় ‘রেড অ্যালার্ট’

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): গত দু’দিনের টানা প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় মহারাষ্ট্রজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের স্টেট…

ByByNews Desk Jul 7, 2026

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপ বিতর্ক: চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ, অন্তর্বর্তী প্রধান হিসেবে কৃষ্ণ মোহনের নিয়োগ; সব ধর্মীয় নিদর্শন নিরাপদ বলে ট্রাস্টের দাবি

অযোধ্যা, ৬ জুলাই (আইএএনএস) : অনুদান তছরুপের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে শ্রী রাম…

ByBySandeep Biswas Jul 6, 2026

নিতিন নবীনের সরল জীবনযাপনের প্রশংসায় প্রধানমন্ত্রী, বিরোধীদের কটাক্ষ ঘিরে রাজনৈতিক তরজা তীব্র

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): বিরোধীদের কটাক্ষ এবং তা ঘিরে রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যেই নরেন্দ্র মোদী বিজেপির জাতীয় সভাপতি নিতিন…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top