News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূলের নেতার ভুমিকায় থানার ওসি, বিক্ষোভ সিপিএমের
Image

তৃণমূলের নেতার ভুমিকায় থানার ওসি, বিক্ষোভ সিপিএমের

রামপুরহাট, ১১ এপ্রিল (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএম কর্মী সমর্থকদের তৃণমূল করতে চাপ দিচ্ছেন থানার ওসি। এমনই মারাত্মক অভিযোগ তুলে বীরভূমের ময়ূরেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখালো সিপিএম। এরপর ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয় ময়ূরেশ্বর সার্কেল ইন্সপেক্টরের হাতে।

সিপিএমের অভিযোগ বিভিন্ন ঘটনায় সিপিএম কর্মীদের থানায় ডেকে পাঠিয়ে তৃণমূল করার জন্য চাপ দেওয়া হয়েছে। কোন কোন ক্ষেত্রে গ্রামে গিয়েও একই ভাবে চাপ দিচ্ছেন ওসি পার্থ কুমার ঘোষ। প্রতিবাদে মঙ্গলবার থানার গেটের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। দলের জেলা কমিটির সদস্য সঞ্জিব বর্মন বলেন, “থানার ওসি ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকায় তৃণমূলের নেতা হিসাবে কাজ করে চলেছেন। কখন থানায় ডেকে, আবার কখন তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে গ্রামে গিয়ে সিপিএম কর্মী সমর্থকদের হুমকি দিয়ে বলছেন তৃণমূল করতে হবে। আমি (ওসি) যতদিন এই থানায় রয়েছি ততদিন দিদির দল করতে হবে। অন্য কোন দল করা যাবে না। এরই বিরুদ্ধে আমাদের বিক্ষোভ”।
সিপিএম কর্মী দাসপলসা গ্রাম পঞ্চায়েতের দুনা গ্রামের বাসিন্দা আসারুল শেখ বলেন, “আমাদের গ্রামে একটা ঝামেলা হয়েছিল। এরপরেই পুলিশ আমাদের থানায় ডেকে বলছে এখানে তৃণমূল করতে হবে। আমি যতদিন আছি অন্যদল করা যাবে না”। মন্টু শেখ নামে আরেক সিপিএম কর্মী বলেন, “আমরা গ্রামে পার্টি অফিসে পিকনিক করছিলাম। ওসি গিয়ে বলেন এখানে পিকনিক করা চলবে না। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল করতে হবে। তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে এভাবেই হুমকি দিচ্ছেন পুলিশ অফিসার”। যদিও সিপিএমের অভিযোগ অস্বীকার করেছেন ওসি পার্থ কুমার ঘোষ। সিপিএম ওসির বিরুদ্ধে তোপ দাগলেও ভুয়সী প্রশংসা করেছেন তৃণমূলের ময়ূরেশ্বর অঞ্চল সভাপতি মুর্শেদ শেখ ওরফে মোশারফ। তিনি বলেন, “ওসি খুব ভালো কাজ করছেন। বিরোধীদের সংগঠন নেই তাই বাজার গরম করতে বিক্ষোভ দেখাচ্ছে”।

Releated Posts

বর্ষার আগে জাতীয় সড়কে প্রস্তুতি জোরদারের নির্দেশ গড়করির

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): বর্ষাকালে আবহাওয়া-জনিত বিঘ্ন কমাতে এবং জাতীয় সড়কে নির্বিঘ্ন যোগাযোগ বজায় রাখতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার…

ByByNews Desk Jun 25, 2026

ডিজিটাল গ্রেফতার প্রতারণা চক্রের বিরুদ্ধে সিবিআইয়ের বড় অভিযান, ১৬ রাজ্যে ৮০টিরও বেশি জায়গায় তল্লাশি; গ্রেফতার ২

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ‘ডিজিটাল গ্রেফতার’ প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে দেশের ১৬টি রাজ্যে ৮০টিরও বেশি স্থানে…

ByByNews Desk Jun 25, 2026

তৃণমূল স্তরের উদ্ভাবক ও উদ্যোক্তাদের খুঁজে বের করতে ‘বন্দে ভারতম’ উদ্যোগের সূচনা গৌতম আদানির

আমদাবাদ, ২৫ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তের উদ্ভাবক, উদ্যোক্তা এবং সমস্যার অভিনব সমাধানদাতাদের খুঁজে বের করে তাদের সহায়তা…

ByByNews Desk Jun 25, 2026

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক জয়শঙ্করের, ইন্দো-প্যাসিফিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

সিউল, ২৪ জুন (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিচালক উই সুং-ল্যাক-এর সঙ্গে বৈঠক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top