News Flash

  • Home
  • দেশ
  • মিজোরামে ৫.৫৮৫ কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার মায়ানমারের নাগরিক
Image

মিজোরামে ৫.৫৮৫ কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার মায়ানমারের নাগরিক

আইজল, ১১ এপ্রিল (হি.স.) : মিজোরামে রাজ্য পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ৫.৫৮৫ কোটি টাকার হেরোইন। এর সঙ্গে পুলিশ গ্রেফতার করেছে মায়ানমারের এক নাগরিককে।

মিজোরামের রাজধানী আইজলে রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানানো হয়েছে, আজ মঙ্গলবার রাজ্যের চাম্পাই জেলায় সিআইডি (স্পেশাল ব্রাঞ্চ)-এর এক দল অভিযান চালিয়ে পাঁচ কোটি ৫৮৫ লক্ষ টাকা মূল্যের ১.১১৭ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। হেরোইনগুলি বেশ কয়েকটি সাবানের কেসে ভরতি ছিল। মাদক পাচারের অভিযোগে মায়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মায়ানমারের নাগরিককে জনৈক নাংসিয়ানপাউ-এর ৩৪ বছর বয়সি ছেলে জিনসুয়ানলাং বলে শনাক্ত করা হয়েছে।

রাজ্য পুলিশের সদর দফতর জানিয়েছে, বাজেয়াপ্তকৃত হেরোইন সহ অভিযুক্ত জিনসুয়ানলাংকে চাম্পাই থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩০ মার্চ আসাম রাইফেলস মিজোরামের চাম্পাই জেলার জোখাওথারের মেলবুক শরণার্থী শিবিরে হানা দিয়ে প্রায় ৩.৫২৫ কোটি টাকার বিদেশি সিগারেটের ২৩৫টি কেস বাজেয়াপ্ত করেছিল।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top