News Flash

Image

করিমগঞ্জের বারোপুঞ্জিতে বিএসএফ-এর সিভিক অ্যাকশন প্রোগ্রাম

করিমগঞ্জ (অসম), ১১ এপ্রিল (হি.স.) : সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্তে বসবাসরত ছাত্রছাত্রী সহ গ্রামবাসীদের মধ্যে কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী বণ্টন করেথে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

আজ মঙ্গলবার করিমগঞ্জ জেলার বারোপুঞ্জি সীমান্ত চৌকিতে সিভিক অ্যাকশন অনুষ্ঠানের আয়োজন করে বিএসএফ-এর ১৩৪ নম্বর ব্যাটালিয়ন। প্রায় ২.৫ লক্ষ টাকার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে ছাত্রছাত্রী সহ সীমান্তে বসবাসরত বাসিন্দাদের মধ্যে।

বিএসএফ-এর কাছাড় মিজোরাম ফ্রন্টিয়ার শিলচর সেক্টরের ডিআইজি জেকে বির্ধি জানান, বারোপুঞ্জি সীমান্ত চৌকিতে আয়োজিত সিভিক অ্যাকশন অনুষ্ঠানে প্রায় ২.৫ লক্ষ টাকার সামগ্রী বণ্টন করা হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে টিফিন বক্স, সাইকেল, সোলার লাইট, স্কুল ব্যাগ, বই-খাতা সহ খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ। অন্যদিকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে সিনটেক্স, পাইপ, জলের মেশিন, চেয়ার, টেবিল, ফিল্টার, সেলাই মেশিন সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপস্থিত ছিলেন বিএসএফ-এর মিজোরাম কাছাড় ফ্রন্টিয়ারের শিলচর সেক্টরের ডিআইজি (জি) অশোক কুমার, ১৩৪ নম্বর বিএন বিএসএফের সেকেন্ড ইন কমান্ড অজয় ভাট সহ অন্যান্য আধিকারিকরা।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top