ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। একক ভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অনাবিল। রাজ্যের দাবাড়ু অনাবিল গোস্বামী টানা ছয় রাউন্ডে জয়ের ধারা অখুন্ন রেখে দুর্দান্তভাবে শীর্ষে অবস্থান করছে। আরও খেলা রয়েছে তিন রাউন্ডের। ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথমবারের মতো প্রাইজ মানি রেটিং দাবার আসর এখন বেশ জমজমাট পর্যায়ে। রাজ্য, বহি:রাজ্য, এমনকি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও মোট ১০৮ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তবে খুশির খবর, যৌথভাবে প্রত্যেকে পাঁচ করে পয়েন্ট পেয়ে দ্বিতীয় শীর্ষে থাকা সাতজনই ত্রিপুরার। আসামের দাবাড়ঙ নলীনাক্ষ্য কাশ্যপ রয়েছে নবম স্থানে, সাড়ে চার পয়েন্ট পেয়ে। তবে ত্রিপুরার স্বর্ণদ্বীপ নাথ ও প্রান্তিক দেবনাথের পয়েন্টও সাড়ে চার করে। গুজরাটের যতি আগরওয়াল রয়েছে ১২ তম স্থানে। বাংলাদেশের মুত্তাকিন মন্ডল রয়েছে ১৬ নম্বর স্থানে। এনএআরসিসি-র ইনডোর হলে আয়োজিত এই দাবা প্রতিযোগিতা আগামীকাল দুই বেলায় হবে সপ্তম ও অষ্টম রাউন্ডের খেলা। বৃহস্পতিবার সকালে অন্তিম রাউন্ডের খেলা শেষে বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

প্রাইজমানি রেটিং দাবায় শীর্ষে অনাবিল গোস্বামী
Tags:
Releated Posts
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…


















