News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ জেলার ৯৫টি পঞ্চায়েতে চলছে জন সুরক্ষা সংক্রান্ত তিন মাস ব্যাপী সচেতনতা কর্মসূচি
Image

করিমগঞ্জ জেলার ৯৫টি পঞ্চায়েতে চলছে জন সুরক্ষা সংক্রান্ত তিন মাস ব্যাপী সচেতনতা কর্মসূচি

করিমগঞ্জ (অসম) ১১ এপ্রিল (হি.স.) : জন সুরক্ষা স্কিমের অধীনে করিমগঞ্জ জেলার ৯৫টি গ্রাম পঞ্চায়েত (জিপি)-এ জেলার সব কয়টি ব্যাংকের উদ্যোগে এবং ওই এলাকার স্থানীয় শাখার সহযোগিতায় ১ এপ্রিল থেকে চলমান পরিপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে ৩০ জুন পর্যন্ত, তিন মাস ব্যাপী। এর উদ্দেশ্য হচ্ছে জন সুরক্ষা স্কিমে জনগণের অংশীদারিত্ব আরও বাড়ানো।

এ ব্যাপারে করিমগঞ্জের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার জানিয়েছেন, এই কর্মসূচির অধীনে যে বিষয়ে পরিষেবা প্রদান করা হবে সেগুলি যথাক্রমে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা (পিএমজেজেবিওয়াই) ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (পিএমএসবিওয়াই)-য় এনরোলমেন্ট, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের সংযুক্তিকরণ, ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং আর্থিক ও ডিজিটাল সাক্ষরতা প্রদান করা।

তিনি জানান, এই উদ্দেশ্যে ১১ এপ্রিল মঙ্গলবার জেলার ১৫টি জিপিতে এ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আগামী ১৮ এপ্রিল মঙ্গলবার জেলার কাজিরবাজার জিপি, লোয়াইরপোয়া, বরুয়ালা, বিদ্যানগর, বালিপিপলা, পুরাহুরিয়া, আসিমগঞ্জ, বাগবাড়ি, মহাকল, কানিশাইল-শরিফনগর, নগেন্দ্রনগর, ব্রাহ্মণশাসন, সিঙ্গারিয়া, পাথারকান্দি ও বুন্দাশীল জিপিতে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট জিপি এলাকার জনগণকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top