News Flash

  • Home
  • দেশ
  • নরেন্দ্রপুরে জলে ডুবে মৃত্যু কিশোরের
Image

নরেন্দ্রপুরে জলে ডুবে মৃত্যু কিশোরের

নরেন্দ্রপুর, ১১ এপ্রিল (হি. স.) : তীব্র দাবদাহের মধ্যে বন্ধুদের সাথে স্নান করতে নেমে জলে ডুবে মৄত্যু হল এক কিশোরের ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর খানা এলাকার খুড়িগাছিতে ৷ মৄতের নাম সুরজিত মন্ডল(১৬)৷ এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সুরজিত । বাড়িতে অসুস্থ মা শয্যাশায়ী৷ বাবা রাজমিস্ত্রির কাজ করে ৷ তিনি সকালবেলাতেই কাজে চলে গিয়েছেন৷

বাড়ির কাউকে না জানিয়েই খুড়িগাছি এলাকার আমবাগান এলাকায় একটি পুকুরে স্নান করতে নামে সুরজিত৷ সে সাঁতার জানত না বলেই পরিবার সুত্রে জানা গিয়েছে৷ বন্ধুদের সাথে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় সুরজিত৷ খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করেন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ৷ পরিবারের একমাত্র সন্তান সুরজিত ৷ তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top