News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটক নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে আজ বিজেপি নির্বাচন কমিটির বৈঠক
Image

কর্ণাটক নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে আজ বিজেপি নির্বাচন কমিটির বৈঠক

নয়াদিল্লি, ৯ এপ্রিল(হি.স.) : কর্ণাটক বিধানসভা নির্বাচন আগামী মাসে অনুষ্ঠিত হতে চলেছে। তাই ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে রবিবার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক করবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি প্রধান জেপি নড্ডা, দলের সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এবং দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, শনিবার বিজেপি সভাপতি নড্ডার বাসভবনে নির্বাচনের প্রার্থীদের তালিকা নিয়ে আলোচনা করেন। কর্ণাটকের বিজেপি সভাপতি নালিঙ্কুমার কাতিল, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এবং অন্যান্য নেতারাও নড্ডার বাসভবনে উপস্থিত ছিলেন।

কংগ্রেস এবং জনতা দল(সেকুলার) কর্ণাটক নির্বাচনের জন্য এ পর্যন্ত যথাক্রমে ১৬৬ এবং ৯৩ জন প্রার্থী ঘোষণা করেছে।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top