News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদী ও যোগীকে খুনের হুমকি, লখনউ থেকে গ্রেফতার নাবালক অভিযুক্ত
Image

মোদী ও যোগীকে খুনের হুমকি, লখনউ থেকে গ্রেফতার নাবালক অভিযুক্ত

নয়ডা, ৭ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে যে কোনও মুহূর্তে হত্যা করা হবে । এমনই হুমকি ভরা ই-মেল একটি সংবাদমাধ্যমের অফিসে পাঠানো হয়েছিল। অবশেষে সেই ই-মেল প্রেরকের খোঁজ পেল নয়ডা পুলিশ। প্রাণনাশের হুমকি দিয়েছিল ১৬ বছরের এক কিশোর। শুক্রবার লখনউ থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ ।

পুলিশ জানায়, ধৃত কিশোর আদতে বিহারের বাসিন্দা। চলতি বছরই একাদশ শ্রেণি পাশ করে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে এই কিশোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি দিয়ে ইমেল করেছিল বলে অভিযোগ। শুক্রবার লখনউয়ের চিনহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এদিন তাকে লখনউ থেকে নয়ডা নিয়ে আসা হয় বলে জানিয়েছেন নয়ডার অ্যাসিস্টান্ট পুলিশ কমিশনার রজনীশ ভার্মা।

নয়ডার এপিসি রজনীশ ভার্মা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি দিয়ে সংবাদমাধ্যমকে ইমেল পাঠানোয় গত ৫ এপ্রিল এফআইআর দায়ের হয় সেক্টর ২০ থানায়। সেই ইমেলের সূত্র ধরে তদন্ত শুরু হয় এবং এদিন ইমেল প্রেরকের হদিশ মিলেছে।

প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ধৃত ওই কিশোরের বিরুদ্ধে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করা, জনগণকে ভয় দেখানো, অসামাজিক কাজে জনগণকে প্ররোচনা দেওয়া সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তথ্য-প্রযুক্তি আইনের ধারাতেও ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে দ্বাদশ শ্রেণির পড়ুয়া, ১৬ বছরের কিশোর কেন হঠাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি দিয়ে মেল করে, এটা নিছক মজা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top