News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত, লোকসভা নির্বাচনের প্রচার শুরুর ঘোষণা রাজ্য সভাপতির
Image

ত্রিপুরায় বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত, লোকসভা নির্বাচনের প্রচার শুরুর ঘোষণা রাজ্য সভাপতির

আগরতলা, ৬ এপ্রিল (হি.স.) : সারা দেশের সাথে ত্রিপুরাতেও আজ ভারতীয় জনতা পার্টির ৪৪তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। এদিন দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপনের সূচনা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আগরতলায় রক্তদান শিবিরের আয়োজনও করা হয়েছে। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ঘোষণা দিয়েছেন, আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপনের মধ্য দিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনে প্রচারে ঝাঁপাবে দল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সারা দেশের সাথে রাজ্যেও ভারতীয় জনতা পার্টির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। এদিন সকালে কৃষ্ণনগর দলীয় মুখ্য কার্যালয়ে মূল অনুষ্ঠান উদযাপিত হয়েছে। সেখানে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির সূচনা করেছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ভাষন শোনার মধ্য দিয়ে দিনটি পালন করেছেন প্রদেশ নেতৃবৃন্দ। ওই সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের সকল স্তরের নেতৃত্ব ও দলীয় কার্যকর্তারা।

এদিকে, বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ওই রক্তদান শিবিরে অংশ গ্রহন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সারা রাজ্যের মানুষ রক্তদানে এগিয়ে আসছেন। বিশেষ করে যুব সমাজ রক্তদানে এগিয়ে আসছেন। তাই তিনি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তেও যুব সমাজকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। অন্যদিকে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন সকালে বিজেপির ৮ বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে পথ চলতি লোকজনদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

আজ দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান থেকেই ২০২৪ লোকসভা নির্বাচনের প্রচারে ঝাঁপানোর বার্তা দিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ থেকেই বিজেপির প্রচার শুরু হয়ে গেছে। ফলে আজ থেকেই ত্রিপুরায় দুটি লোকসভা আসনে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে।

এদিন প্রদেশ বিজেপি সভাপতি দেওয়াল লিখনের মধ্য দিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রচারের সূচনা করেছেন। সাথে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য ত্রিপুরার দুটি লোকসভা আসন উপহার দিতে হবে, সেই সংকল্প নিয়েছে প্রদেশ বিজেপি।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top