News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাবালিকা ধর্ষণে সত্তরোর্ধ ব্যক্তির কুড়ি বছরের সশ্রম কারাদন্ড
Image

নাবালিকা ধর্ষণে সত্তরোর্ধ ব্যক্তির কুড়ি বছরের সশ্রম কারাদন্ড

শান্তিরবাজার, ৬ এপ্রিল (হি. স.) : দশ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে সত্তরোর্ধ এক ব্যক্তির কুড়ি বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে বিলোনিয়া বিশেষ আদালত। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর অভিযুক্ত অনিল দাসকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক আশুতোষ পান্ডে।

ওই মামলায় স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত জানিয়েছেন, ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিলোনিয়া মহকুমায় রাজনগরের নীহারনগর এলাকায় রাবার বাগানে নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অনিল দাস। ওইদিন দুপুর বারটা নাগাদ মা-বাবার অনুপস্থিতিতে দশ বছর এক নাবালিকাকে ফুসলিয়ে রাবার নিয়ে ধর্ষণ করেছিলেন তিনি। রাতেই ধর্ষিতা নাবালিকা বিষয়টি তার বাবা-মাকে জানিয়েছিল। পরবর্তী সময়ে ৬ সেপ্টেম্বর নাবালিকার পরিবারের পক্ষ থেকে পিআর বাড়ি থানায় অনিল দাসের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল এবং ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। মামলার তদন্ত সমাপ্ত করে তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৩৭৬(এবি) এবং পকসো আইনের ৬ ধারায় আদালতে চার্জশিট জমা দিয়েছিলেন তদন্তকারী পুলিশ আধিকারিক পঙ্কজ বিশ্বাস।

স্পেশাল পিপি জানান, ওই মামলায় শুনানিতে আদালতে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। শুনানি শেষে আজ আদালত নাবালিকা ধর্ষণে অভিযুক্ত অনিল দাসকে দোষী সাব্যস্ত করেছে এবং কুড়ি বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে। অনাদায়ে অতিরিক্ত দুই মাসের কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক আশুতোষ পান্ডে। 

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top