News Flash

Image

দুষ্কৃতি হামলায় আহত যুবক

আগরতলা, ৫ এপ্রিল (হি.স.) : দুষ্কৃতি হামলায় গুরুতর আহত হয়েছেন এক যুবক। বিশালগড় দমকল কর্মীরা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই ঘটনায় বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে ঘনিয়ামারা এলাকায় রাস্তার পাশে এক যুবক আহত অবস্থায় পড়ে রয়েছে, খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গেছেন। ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাঁর কথায়, একদল দুষ্কৃতি তাকে বেধড়ক মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে চলে গিয়েছিল, প্রত্যক্ষদর্শী থেকে এমনটাই জানা গেছে। আহত যুবক বক্সনগরের বাসিন্দা সুমন চৌধুরী বলে পরিচয় মিলেছে। তিনি বলেন, প্রাথমিক চিকিৎসার পর যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন। বর্তমানে তিনি হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে চিকিৎসাধীনে আছেন।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top