News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের রাজ্য ক্রিকেটের খেতাবি লড়াইয়ে আজ সদরের দুই দল‌
Image

ছোটদের রাজ্য ক্রিকেটের খেতাবি লড়াইয়ে আজ সদরের দুই দল‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল।।মহারণ আজ। খেতাব দখলের লড়াইয়ে আজ মুখোমুখি হবে সদর ‘‌এ’ এবং ‘‌বি’ দল। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে আজ সকাল সাড়ে ৯ টায় শুরু হবে ম্যাচটি। দুদলেই রয়েছে একঝঁাক প্রতিভাবান ক্রিকেটার। ফলে লড়াই হবে জমজমাট। সেমিফাইনালে শক্তিশালী উদয়পুর মহকুমাকে পরাজিত করে মনোবল অনেকটাই বাড়িয়ে নিয়েছে সদর ‘বি‌’-‌র ক্রিকেটাররা। অপরদিকে অর্পণ ভট্টাচার্য-‌রাও চাইছে বিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ট্রফি জয় করতে। দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। দুদলের কোচই তঁার অস্ত্রদের শেষবার শান দিয়ে নেন। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে ‌‌‌সদর ‘‌এ’। এই আসর থেকেই রাজ্য ক্রিকেট সংস্থা বাছাই করবে প্রতিভাবান ক্রিকেটার। জানা গেছে, প্রতিটি মহকুমা থেকে ৩ জন করে প্রতিভাবান ক্রিকেটার বাছাই করে ২০ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করবে রাজ্য ক্রিকেট সংস্থা। ফলে প্রতিটি ক্রিকেটারই চাইছে নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে নির্বাচকদের নোটবুকে নাম তুলে নিতে।‌

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top