News Flash

  • Home
  • প্রধান খবর
  • ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ময়নাগুড়িতে
Image

ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ময়নাগুড়িতে

ময়নাগুড়ি, ৫ এপ্রিল (হি. স.) : নদী থেকে ৪০ বছরের এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ময়নাগুড়িতে। মৃতের নাম গোবিন্দ রায়। বাড়ি ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের একহালিয়ায়। বুধবার বাড়ি সংলগ্ন শৌলি নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ বাড়ি থেকে বের হন গোবিন্দ। সঙ্গে তিন হাজার টাকা ও কিছু নথিপত্র নিয়ে বের হন তিনি। বাড়িতে জানিয়ে যান যে, লোন নেওয়ার জন্য কিছু নথিপত্র জেরক্স করতে যাচ্ছেন। এরপর প্রায় রাত সাড়ে ১১টা নাগাদ ফোনে স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল তাঁর। মৃতের স্ত্রী বাসন্তী রায় জানান, বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন গোবিন্দ। কিন্তু এরপর তাঁকে আর ফোনে পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও বাড়ির লোকজন তাঁর সন্ধান পান না। এদিন সকালে স্থানীয়রাই প্রথম শৌলি নদীতে তাঁর দেহ ভাসতে দেখেন। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের পরিবারের দাবি, এটি কোনও আত্মহত্যার ঘটনা নয়। পরিকল্পিতভাবে গোবিন্দকে খুন করা হয়েছে। এটি খুন নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top