News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৭ আন্তঃ স্কুল গার্লস ক্রিকেটে জয় দিয়ে শুরু প্রনবানন্দ বিদ্যামন্দিরের
Image

অনূর্ধ্ব-১৭ আন্তঃ স্কুল গার্লস ক্রিকেটে জয় দিয়ে শুরু প্রনবানন্দ বিদ্যামন্দিরের

বড়দোয়ালি-‌১৫৫/‌৩(২০)

প্রণভানন্দ-‌১৫৬/‌১(২০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল।।নজর কাড়লো অভিজ্ঞা এবং অভিধা বর্ধন। সঙ্গে শায়ন্তিকা নমঃ দাস। প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের স্কুল ক্রিকেটে। ড:‌ বি আর আম্বেদকর মাঠে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ওই তিন ক্রিকেটার ব্যাট হাতে নির্বাচকদের নজর কেড়ে নেয়। দ্বিতীয় উইকেটে ১০৫ রানের পার্টনারশীপ গড়ে রাণু দাসের দলকে জয় এনে দেয় অভিজ্ঞা এবং অভিধা বর্ধন। এদিন দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বড়দোয়ালি স্কুল ১৫৫ রান করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে। দলকে কার্যত একা টেনে নিয়ে যায় শায়ন্তিকা নম:‌ দাস। শায়ন্তিকা ৬০ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৬০ রান করে। এছাড়া দলের পক্ষেমেঘা চাকমা ৫৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় সর্বোচ্চ ৬৩ রান। জবাবে খেলতে নেমে শুরুতেই শ্রেয়শ্রী দাস চোট পেয়ে মাঠ ছাড়ার পর অভিজ্ঞা বরধন এবং অশ্মিতা রায় দলীয় স্কোরকে ৫১ রানে নিয়ে যায়। অশ্মিতা ২২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। এরপরই অভিজ্ঞার সঙ্গে রুখে দাড়ায় দলনায়িকা অভিধা বর্ধন। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলে। এবং দলকে কাঙ্খিত জয় এনে দেয়। দুজনই দায়িত্বশীল ব্যাটিং করে কোচের ভরষাও জুগিয়ে নেয়। অভিজ্ঞা ৪১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪০ রানে এবং অভিধা ৪৮ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৪ রানে অপরাজিত থেকে যায়। প্রণভানন্দ স্কুল ১৫.‌৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top