News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুখ্যাত বাইক চোর আটক, উদ্ধার তিনটি বাইক ও একটি স্কুটি
Image

কুখ্যাত বাইক চোর আটক, উদ্ধার তিনটি বাইক ও একটি স্কুটি

আগরতলা, ৫ এপ্রিল (হি.স.) : কুখ্যাত বাইক চোরকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া তিনটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস।

তিনি জানান, সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে বাইক চুরির মামলা দায়ের করা হয়েছিল থানায়। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে ক্যাম্পের বাজার গজারিয়া এলাকার বাসিন্দা ভানু দাসের ছেলে টুটন দাসকে জালে তুলতে সক্ষম হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাঁধারঘাট রেল স্টেশন চত্বর থেকে তিনটি বাইক এবং বেলতলী এলাকা থেকে একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। সদর এসডিপিও জানান, এই দ্বিচক্র যানগুলি শহরের বিভিন্ন স্থান থেকে চুরি হয়েছিল। পরবর্তী সময়ে পুলিশ সিসি ক্যামেরা খতিয়ে দেখে নিশ্চিত হয়েছ, এই বাইক চুরির ঘটনায় টুটন দাসই জড়িত আছে।

তিনি আরো জানিয়েছেন, ওই দ্বিচক্র যানগুলি সীমান্ত পার করার পরিকল্পনা করছিল চুরি চক্রের সাথে জড়িত যুবকরা। তারা প্রত্যেকেই নেশার থাবায় নানা অসামাজিক কাজের সাথে জড়িয়ে গেছে। নেশা সামগ্রী জোগাড় করার জন্য চুরির ঘটনার জড়িয়ে পড়ছে বলে দাবি করেন তিনি। তাই ত্রিপুরায় নেশার বাড়বাড়ন্ত রুখতে পারলেই চুরির ঘটনাও বন্ধ করা যাবে বলে সদর মহকুমা পুলিশ আধিকারিকের দৃঢ় বিশ্বাস।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top