News Flash

  • Home
  • দিনের খবর
  • হাই কোর্টে বিধায়ক মানিককে পেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তলবে
Image

হাই কোর্টে বিধায়ক মানিককে পেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তলবে

কলকাতা, ৫ এপ্রিল (হি. স.) : জরুরি তলব পেয়ে বুধবার দুপুরেই কলকাতা হাই কোর্টে হাজির করানো হল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে দুপুর সোয়া ৩টে নাগাদ দেখা গেল কলকাতা পুলিশের গাড়ি থেকে আদালত চত্বরে নামতে।

মুখে মাস্ক পরা মানিকবাবু পুলিশি ঘেরাটোপে মাথা নীচু করেই ঢুকে যান আদালতের ভিতরে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ঢোকার আগে একটি কথাও বলেননি তিনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডেকে পাঠিয়েছিলেন।

দুপুর ৩টের মধ্যে তাঁকে এজলাসে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। মানিকবাবুকে নিয়ে প্রেসিডেন্সি জেল থেকে কলকাতা পুলিশের ভ্যান অবশ্য হাই কোর্টে পৌঁছয় ৩টে বাজার কিছু পরেই। মুখে মাস্ক, পরনে সাদা শার্ট এবং কালো ট্রাউজার পরে আদালতে ঢোকেন তিনি।

আইনজীবীরা জানিয়েছিলেন, মানিকবাবুকে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। তবে হাই কোর্ট মানিককে হাজির করানোর নির্দেশ দিয়েছে নজিরবিহীন ভাবে। জেলবন্দি আসামিদের সাধারণত হাই কোর্টে হাজির করানো হয় না। তাঁদের শুনানি হয় নিম্ন আদালত। নিয়োগ মামলায় মানিক জেলে যাওয়ার পর তাঁর নানা আবেদনের শুনানি নিম্ন আদালতেই হয়েছে। কিন্তু বুধবার সেই প্রচলিত ধারা ভেঙেই মানিকবাবুকে হাই কাের্টে হাজির করানোর নির্দেশ দেন বিচারপতি।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top