News Flash

Image

দুর্ঘটনায় আহত দুই

শান্তিরবাজার, ৩ এপ্রিল (হি. স.) : গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকালে সাব্রুম-শ্রীনগর রাস্তায় বটটিলা এলাকায় ওই দুর্ঘটনায় আহতদের বর্তমানে উদয়পুর টেপানিয়া হাসপাতালে চিকিত্সা চলছে।

প্রত্যক্ষদর্শীদের কথায়, বটটিলা এলাকায় গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে সজল ত্রিপুরা ও সঞ্জীব ত্রিপুরা গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে সাব্রুম হাসপাতালে নিয়ে গেছেন। কিন্তু, তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিত্সকরা দুজনকেই উদয়পুর টেপানিয়া হাসপাতালে স্থানান্তর করেন। সাব্রুম থানার পুলিশ গাড়ি ও বাইক আটক করেছে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top