News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দু’দিনব্যাপী জি-২০ বিজ্ঞান বিষয়ক সম্মেলন শুরু
Image

দু’দিনব্যাপী জি-২০ বিজ্ঞান বিষয়ক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷  আগরতলায় আজ থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী জি-২০ বিজ্ঞান বিষয়ক সম্মেলন৷ চলবে ৪ এপ্রিল পর্যন্ত৷ এই প্রথম রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ বি’ান বিষয়ক সম্মেলন৷বিজ্ঞান বিষয়ক এই সম্মেলনের থিম হচ্ছে ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার৷ হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইণ্ডোর প্রদর্শনী হলে দু’দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ সম্মেলনে সবাইকে স্বাগত জানিয়ে জি-২০-র ভারতীয় প্রতিনিধি অধ্যাপক নরিন্দার মেহেরা বলেন, ত্রিপুরার আতিথেয়তা তার হৃদয়কে স্পর্শ করেছে৷ তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে গোটা পৃথিবীকে আরও বেশি সবুজায়ন করে গড়ে তোলার ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে হবে৷ নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে৷ এই ধরনের শীর্ষ সম্মেলনের সুুযোগ যথাযথভাবে কাজে লাগানোর জন্য সবাইকে এগিয়ে আসার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷
সম্মেলনে আলোচনার প্রারম্ভিক সূচনাপর্বে ভারত সরকারের প্রিন্সিপাল সায়েন্টেফিক অ্যাডভাইজর অধ্যাপক অজয় সুুদ বলেন, শিল্পায়নের ক্ষেত্রে ক্লিন এনার্জির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ ক্লিন এনার্জি নিয়ে যেসব সমস্যা রয়েছে তা দূরীকরণে কার্যকরী পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন৷ পরিবেশকে দূষণমুক্ত রেখে ক্লিন এনার্জি কিভাবে উৎপাদন করা যায় সেই বিষয়গুলি দেখা প্রয়োজন৷ আজকের এই আলোচনা সংশ্লিষ্ট ক্ষেত্রে নীতি নির্ধারণ এবং বিভিন্ন বিষয়গুলি নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানে সহায়ক হবে৷ ক্লিন এনার্জির ক্ষেত্রে গ্রিন হাইড্রোজেন যথাযথভাবে কাজে লাগানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷
সম্মেলনের সূচনাপর্বে জি-২০ সম্মেলনের সভাপতিত্বকারী দেশ ভারতের প্রতিনিধি আলোচনায় জলবায়ু পরিবর্তনের বিষয়টির উপর আলোকপাত করেন৷ তিনি বলেন, ক্লিন এনার্জি উৎপাদনে গবেষণা, উদ্ভাবনী উদ্যোগ বর্তমানে প্রাসঙ্গিক একটি বিষয়৷ সম্মেলনে জি-২০-র সদস্য দেশ বাজিলের প্রতিনিধি বলেন, জলবায়ু পরিবর্তন প্রতিরোধে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে৷ তিনি রাজ্যের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন৷ ভিডিও বার্তার মাধ্যমে জি-২০-র অন্যতম সদস্য দেশ ইন্দোনেশিয়ার প্রতিনিধিও আলোচনায় অংশ নেন৷ সম্মেলনে জি-২০ ভুক্ত দেশগুলির প্রতিনিধি সহ ভারত সরকারের প্রতিনিধি এবং বি’ানীরা অংশগ্রহণ করেছেন৷

Releated Posts

কৃষকরাই অন্নদাতা, তাঁদের উন্নয়নেই দেশের অগ্রগতি: কৃষিমন্ত্রী

আগরতলা, ৩০ জুলাই: কৃষকরা যদি কৃষিপণ্য উৎপাদন বন্ধ করে দেন, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি ব্যবস্থা ভেঙে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top