News Flash

Image

হজযাত্রার প্রথম কিস্তি জমার শেষ তারিখ ৮ এপ্রিল

শিলচর (অসম), ৩ এপ্রিল (হি.স.) : ২০২৩ সালের নির্বাচিত হজযাত্রীদের কাছ থেকে অগ্রিম হজের টাকা জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অগ্রিম হিসেবে প্রত্যেক হজযাত্রীকে কেন্দ্রীয় হজ কমিটির মুম্বাইয়ে অবস্থিত স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র অ্যাকাউন্টে ৮১ হাজার ৮০০ টাকা করে জমা দিতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ ৮ এপ্রিল।

কেন্দ্রীয় হজ কমিটির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মোহাম্মদ ইয়াকুব শেখ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছেন। প্রতিটি হজ কভারের ব্যাঙ্ক রেফারেন্স উল্লেখ করে নির্ধারিত প্রপত্রে এই অর্থ জমা দেওয়া যাবে। ব্যাঙ্কে জমার পে-ইন স্লিপের হজ কমিটির কপির সঙ্গে মেডিক্যাল ফিটনেট সার্টিফিকেটও জমা করতে বলে সার্কুলারে জানানো হয়েছে।

এদিকে, কাছাড় জেলা হজ কমিটির পদাধিকার বলে সচিব তথা অতিরিক্ত জেলাশাসক মনসুর আহমেদ মজুমদার জেলার প্রত্যেক হজযাত্রীদের নির্ধারিত তারিখের আগে অগ্রিম অর্থ জমা দিয়ে মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট সহ জেলাশাসকের কার্যালয়ের হজ শাখায় জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top