News Flash

  • Home
  • বিনোদন
  • হেনস্থার শিকার স্বস্তিকা! প্রযোজকের বিরুদ্ধে ইম্পার দ্বারস্থ অভিনেত্রী
Image

হেনস্থার শিকার স্বস্তিকা! প্রযোজকের বিরুদ্ধে ইম্পার দ্বারস্থ অভিনেত্রী

কলকাতা, ৩ এপ্রিল (হি.স.) : প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় । পরিচালক অরিন্দম ভট্টাচার্যের ‘শিবপুর’ ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা। এই ছবিরই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নায়িকার, তাঁকে নাকি সরাসরি হুমকি দেওয়া হয়েছে। অভিনেত্রীর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হবে এমন হুমকি পেয়েছেন স্বস্তিকা! অভিনেত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই পুলিশ অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ইম্পার কাছেও অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।

গত বছরের জুলাই মাসে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ সিনেমার শুটিং শেষ হয়। আগামী মে মাসে ছবির মুক্তি পাওয়ার কথা। স্বস্তিকার অভিযোগ, তাঁর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সেই কারণে নাকি নায়িকা পুলিশেও অভিযোগ দায়ের করেছেন।

স্বস্তিকার অভিযোগের বিষয়টির সত্যতা স্বীকার ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত । তাঁর কথা অনুযায়ী নিজের অভিযোগে স্বস্তিকা জানিয়েছেন, তাঁকে ছবির জন্য প্রাথমিক কিছু টাকা দেওয়া হয়েছিল। কিন্তু পরে মানসিকভাবে নিগ্রহ করা হতে থাকে। পিয়া সেনগুপ্ত জানান, অভিযোগ তাঁরা পেয়েছেন। এবার বিষয়টি নিয়ে আদালতে কোনও মামলা হয়েছে কিনা তা দেখতে হবে। যদি তা হয়ে থাকে তাহলে বিষয়টি বিচারাধীন হয়ে যাবে আর সেক্ষেত্রে ইম্পার কিছু করার থাকবে না। যদি তা না হয়, তাহলে দুই পক্ষের বক্তব্য শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আর্টিস্ট ফোরামকে জানানো উচিত হলেও মনে করেন পিয়া সেনগুপ্ত।

প্রযোজনা সংস্থার তরফে অজন্তা সিং রায়ের সংস্থার মুখপাত্র স্পষ্ট জানান, ‘অভিযোগের সত্যি-মিথ্যা নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চাই না। তবে আমাদের কাছে যাবতীয় তথ্য-প্রমাণ রয়েছে। আইনত পদক্ষেপ নেওয়া হবে’। সংস্থার আইনজীবী শৌভিক বসু ঠাকুর সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে জানান, তাঁর মক্কেল নির্দোষ। তবে কেউ যদি ভুল কিছু করে থাকেন, তাহলে তাঁর মক্কেল সেটাকে সমর্থন করেন না, পাশাপাশি তাঁরা অভিনেত্রীর পাশে রয়েছেন।

উল্লেখ্য, ‘শিবপুর’ সিনেমায় স্বস্তিকার পাশাপাশি রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মমতা শংকরের মতো তারকারা।

Releated Posts

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনের আবেদন শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top