News Flash

Image

রেলে কাটা পরে মৃত্যু মহিলার

শান্তিরবাজার, ৩ এপ্রিল (হি. স.) : রেলে কাটা পরে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ওই মহিলা বাড়ি থেকে বের হয়েছিলেন। আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় মনপাথর ফাঁড়ী থানাধীন পটিছড়ি ইকসমা জমাতিয়া পাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর তৈকর্ম রামপ্রসাদ পাড়ায় বাপের বাড়িতে থাকতেন অভিরুং রিয়াং(৫২)। গতকাল তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। রাতে বাড়ি ফিরেননি। আজ সকালে মনপাথর ফাঁড়ী থানাধীন পটিছড়ি ইকসমা জমাতিয়া পাড়ায় রেল লাইনে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, সাব্রুম থেকে আগরতলাগামী রেলে কাটা পরে তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top