News Flash

  • Home
  • দিনের খবর
  • উচ্চস্বরে ডিজে বক্স বাজিয়ে অনুষ্ঠান, বাধা দিতে গিয়ে ৩ রক্ষী প্রহৃত
Image

উচ্চস্বরে ডিজে বক্স বাজিয়ে অনুষ্ঠান, বাধা দিতে গিয়ে ৩ রক্ষী প্রহৃত

বাঁকুড়া, ৩ এপ্রিল (হি. স.) : শব্দদূষণে কড়া ব্যবস্থা নিতে বারবার আইনি নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সার্বিক জনসচেতনতা আসছে না। ফের এর নজীর মিলল বাঁকুড়ার বিষ্ণুপুর শহর লাগোয়া ক্ষুদিরাম পল্লি এলাকায়। চণ্ডীপুজো উপলক্ষে গভীর রাতে উচ্চস্বরে ডিজে বক্স বাজিয়ে চলছিল অনুষ্ঠান। অভিযোগ পেয়েই এলাকায় গিয়ে বক্স বাজানো বন্ধ বলায় পুলিশকে মারধরের অভিযোগ উঠল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে। সেখানে এক সাব-ইন্সপেক্টর ও দুই সিভিক কর্মী আহত হয়েছেন। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, ক্ষুদিরাম পল্লি এলাকায় রবিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত তারস্বরে ডিজে বক্স চালিয়ে অনুষ্ঠান করছিলেন এলাকার কয়েক জন যুবক। এলাকার মানুষের একাংশের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বিষ্ণুপুর থানার সাব-ইন্সপেক্টর অরিন্দম সেনাপতির নেতৃত্বে এক দল পুলিশ অনুষ্ঠানস্থলে যান।

অভিযোগ, সেখানে উদ্যোক্তাদের ডিজে বক্স বাজানো বন্ধ করার অনুরোধ জানালে ৪০ থেকে ৫০ জন যুবক পুলিশকর্মীদের ঘেরাও করে ফেলেন। দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা, পরে কার্যত খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশের দাবি, সেই সময় সাব-ইন্সপেক্টর অরিন্দম ও দুই সিভিক কর্মীকে বেধড়ক মারধর করেন স্থানীয় যুবকেরা। ঘটনায় মাথায় চোট পান অরিন্দম। এর পর বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনুষ্ঠানস্থল থেকে ডিজে বক্স-সহ সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করার পাশাপাশি পুলিশ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।

Releated Posts

মহারাষ্ট্রের পালঘরে আশ্রম স্কুলের ৭ বছরের ছাত্রের মৃত্যু, হাসপাতালে ২৬

পালঘর, ২৫ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলার একটি আবাসিক আশ্রম স্কুলের সাত বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। উচ্চ…

ByByNews Desk Aug 25, 2026

পুলওয়ামায় দুই জঙ্গি সহযোগী গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি ও গ্রেনেড

শ্রীনগর, ২৫ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় দুই জঙ্গি সহযোগীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তাদের কাছ…

ByByNews Desk Aug 25, 2026

২০ বিদ্রোহী সাংসদের অযোগ্যতা নিয়ে স্পিকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে দায়ের করা অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে লোকসভার স্পিকার…

ByBySandeep Biswas Aug 24, 2026

পেঁয়াজের দাম নজরে, আগামী মাসগুলিতে চাহিদা মেটাতে পর্যাপ্ত মজুত রয়েছে: সরকারি সূত্র

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): পেঁয়াজের দাম, বাজারে সরবরাহ এবং বিভিন্ন রাজ্যে মজুতের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে কেন্দ্র।…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top