News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উন্মোচিত আরএসএস-এর বরিষ্ঠ প্ৰচারক শশীকান্ত চৌথাইওয়ালের মূল হিন্দির অসমিয়া অনুবাদ ‘মোর প্ৰচারক যাত্ৰা’ শীর্ষক পুস্তক
Image

উন্মোচিত আরএসএস-এর বরিষ্ঠ প্ৰচারক শশীকান্ত চৌথাইওয়ালের মূল হিন্দির অসমিয়া অনুবাদ ‘মোর প্ৰচারক যাত্ৰা’ শীর্ষক পুস্তক

গুয়াহাটি, ১ এপ্রিল (হি.স.) : উন্মোচিত হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর বরিষ্ঠ প্ৰচারক শশীকান্ত চৌথাইওয়ালের হিন্দি পুস্তক ‘মেরি প্ৰচারক যাত্ৰা’র অসমিয়া অনুবাদ ‘মোর প্ৰচারক যাত্ৰা’। প্ৰাচী প্ৰকাশন গুয়াহাটির উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় হেঙেরাবাড়ির ভিআইপি রোডে অবস্থিত সুদৰ্শনালয়-এর কৰ্মযোগী গৌরীশংকর চক্ৰবৰ্তী প্ৰেক্ষাগৃহে এই পুস্তক উন্মোচিত হয়েছে।

প্ৰাক্তন অসম প্ৰান্ত প্ৰচারক শশীকান্ত চৌথাইওয়ালে তাঁর প্ৰচারক জীবনের অনুভবের আধারে হিন্দিতে লিখেছিলেন ‘মেরি প্ৰচারক যাত্ৰা’। প্ৰাচী প্ৰকাশন গুয়াহাটি মূল হিন্দি থেকে অসমিয়া ভাষায় অনুবাদ করে ‘মোর প্ৰচারক যাত্ৰা’ পুস্তকটি প্রকাশ করেছে।

‘মোর প্ৰচারক যাত্ৰা’ পুস্তকটি উন্মোচন করেছেন অসম ক্ষেত্ৰ সংঘচলক ডা. উমেশ চক্ৰবৰ্তী এবং সংঘের অখিল ভারত কাৰ্যকারিণী সদস্য ভাগায়াজি। পুস্তক উন্মোচন করে অসম ক্ষেত্ৰ সংঘচালক ডা. উমেশ চক্ৰবৰ্তী বলেন, ‘মেরি প্ৰচারক যাত্ৰা’র লেখক শশীকান্ত চৌথাইওয়ালে ১৯৬১ সাল থেকে তাঁর মহান কৰ্মরাজি, সরল ব্যক্তিত্বের বহু তথ্য তাঁর গ্রন্থে লিপিবদ্ধ কৰেছেন। বহু প্ৰতিকূলতার মধ্যে কীভাবে অসমে সংঘের কাজ বিস্তারিত করেছেন, সে সব বহু তথ্য ও ঘটনাবলি তাঁর গ্ৰন্থে লিখেছেন শশীজি।

এদিকে আজকের ‘মোর প্ৰচারক যাত্ৰা’ পুস্তক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন সংঘের উত্তর অসম প্ৰান্ত কাৰ্যবাহ খগেন শইকিয়া, সংঘের মহানগর সংঘচালক গুরুপ্রসাদ মেধি, বিবিধ ক্ষেত্রের পদাধিকারী এবং বহু স্বয়ংসেবক।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top