News Flash

  • Home
  • দিনের খবর
  • শিক্ষিত যুবকদের বেকার ভাতা দেওয়ার ঘোষণা বাঘেলের, প্রতি মাসে মিলবে ২,৫০০ টাকা
Image

শিক্ষিত যুবকদের বেকার ভাতা দেওয়ার ঘোষণা বাঘেলের, প্রতি মাসে মিলবে ২,৫০০ টাকা

রায়পুর, ৩১ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের শিক্ষিত যুবকদের স্বার্থে বড় ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। শিক্ষিত যুবকদের বেকার ভাতা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের, প্রতি মাসে শিক্ষিত যুবকরা পাবেন ২,৫০০ টাকা। শুক্রবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি জানিয়েছেন, আমাদের হাত, যুবদের সঙ্গে।

মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করে জানিয়েছেন, ১ এপ্রিল থেকে ছত্তিশগড়ের শিক্ষিত যুবকদের প্রতি মাসে ২,৫০০ টাকা বেকার ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশনের সুবিধার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এপ্রিল মাসের যে কোনও দিনে করা আবেদনের ক্ষেত্রে ঘোষণা অনুযায়ী, ভাতা ১ এপ্রিল থেকে প্রদেয় হবে। তিনি আশা ব্যক্ত করে লিখেছেন, আশা করছি এই ভাতা আমাদের যুব সমাজের আত্মনির্ভরশীলতার পথে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে।

Releated Posts

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026

নন্দীগ্রামে নিজের ২০১৬ সালের জয়ের ব্যবধান ছাপিয়ে যেতে পারে বিজেপির হাসিরানি রথ: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার দাবি করেছেন, নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top