News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিএমএস’র কার্যালয় জবর দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্ধ, প্রতিবাদে রাস্তা অবরোধ
Image

বিএমএস’র কার্যালয় জবর দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্ধ, প্রতিবাদে রাস্তা অবরোধ

আগরতলা, ৩০ মার্চ (হি.স.) : রাতের আঁধারে চন্দ্রপুর স্থিত বিএমএস’র প্রধান কার্যালয় লুটপাট করে জবর দখল করে নিয়েছে বিপ্লব কর গোষ্ঠী। এমটাই অভিযোগ তুলেছেন অসীম দত্ত গোষ্ঠী। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তাঁদের দাবি, শ্রমিকদের কার্যালয়ে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দেওয়া এবং বিপ্লব কর গোষ্ঠীর বিরুদ্ধে অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করা হোক। ওই অবরোধের জেরে রাস্তার দুই পাশে বহু যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করেন কর্মীরা।

বিএমএস’র ত্রিপুরা প্রদেশের সহ সভাপতি অসীম দত্ত জানিয়েছেন, আগামী তিন বছরের জন্য চন্দ্রপুর আইএসবিটির লিজ পেয়েছে নতুন কমিটি। নতুন এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছনে বিপ্লব কর ও সহ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশ্বজিৎ রায়। তাঁর অভিযোগ, মঙ্গলবার রাতে বিপ্লব কর ও বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে কর্মীরা চন্দ্রপুর স্থিত বিএমএস’র প্রধান কার্যালয়ের তালা ভেঙে লুটপাট করে জবর দখল করে নিয়েছে। তিনি আরো জানিয়েছেন, এ বিষয়ে পূর্ব থানায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা গ্ৰহণ করেন নি। অবশেষে বৃহস্পতিবার সকালে অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। অবরোধের ফলে চন্দ্রপুরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাঁদের দাবি, শ্রমিকদের কার্যালয়ে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দেওয়া এবং অতিসত্ত্বর বিপ্লব কর গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলেন এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। 

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top