News Flash

  • Home
  • খেলা
  • আসামে জাতীয় হ্যান্ডবলে ৬ষ্ঠ স্থান পেলো ত্রিপুরা
Image

আসামে জাতীয় হ্যান্ডবলে ৬ষ্ঠ স্থান পেলো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ।।

ষষ্ঠ স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হলো ত্রিপুরাকে। জাতীয় সাবজুনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতায়। আসামের সোনাপুরের মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আসর। বৃহস্পতিবার সকালে দিল্লির বিরুদ্ধে দুরন্ত লড়াই করলেও হেরে যায় ত্রিপুরা। ফলাফল ১৯-‌১৫। বিকেলে অপর ম্যাচে চন্ডিগড়ের বিরুদ্ধে দুরন্ত খেলে জয় পায় ত্রিপুরা। ১৬-‌১২ গোলে। ম্যাচের শুরু থেকেই প্রধান্য নিয়ে খেলতে থাকে ত্রিপুরার খেলোয়াড়রা। এবং প্রথমার্ধেই লিড নিয়ে নেয়। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়ও পায়। ষষ্ঠ স্থান নির্ণায়ক ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ ছিলো দাদরা ও নগর হাবেলী। নির্ধারিত সময়ে ত্রিপুরা দল মাঠে উপস্থিত থাকলে দেখা মিললো না প্রতিপক্ষ দলের। শেষ পর্যন্ত ত্রিপুরাকে জয়ী ঘোষনা করা হয়। এবং ত্রিপুরা আসরে ষষ্ঠ স্থান দখল করে। রাজ্য সংস্থার সচিব লিটন রায় গুয়াহাটি থেকে এ খবর জানিয়েছেন। তিনি বলেন,”‌আসরের সবথেকে শক্তিশালী দল দিল্লির বিরুদ্ধে দুরন্ত লড়াই করেছে আমাদের খেলোয়াড়রা। কিন্তু সামান্য ভুলে হারতে হয়েছে আমাদের। তবে আমাদের ছেলেরা প্রত্যাশার থেকে ভালো খেলার চেষ্টা করেছে”। আজ রাজ্যে ফিরবে ত্রিপুরা দলের খেলোয়াড়রা।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top