News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদানি ইস্যুতে সংসদ চত্বরে ধর্ণা তৃণমূলের, ফের মিলিত হলেন সমমনোভাবাপন্ন বিরোধীরা
Image

আদানি ইস্যুতে সংসদ চত্বরে ধর্ণা তৃণমূলের, ফের মিলিত হলেন সমমনোভাবাপন্ন বিরোধীরা

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): আদানি গোষ্ঠী-সহ বিভিন্ন ইস্যুতে সংসদ চত্বরে ধর্ণা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। বুধবার সকালে আদানি-সহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব চেয়ে ধর্ণা দেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। “যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বাঁচানোর” আহ্বান জানান তৃণমূল কংগ্রেস সাংসদরা।

হাতে ব্যানার আকারের পোস্টার নিয়ে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে স্লোগান দেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল প্রমুখ তৃণমূল কংগ্রেস সাংসদরা।
এদিকে, নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে বুধবার ফের একবার মিলিত হয়েছেন সমমনোভাবাপন্ন বিরোধীরা। সকালে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গের কক্ষে মিলিত হন বিরোধী দলের সাংসদরা।

Releated Posts

৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে সিঙ্গাপুরে পীযূষ গোয়েল, অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি…

ByByNews Desk Aug 19, 2026

চতুর্থ ভারত-সিঙ্গাপুর মন্ত্রিসভা বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক পর্যালোচনা করবেন নির্মলা সীতারমন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে চতুর্থ ভারত-সিঙ্গাপুর মন্ত্রিসভা রাউন্ডটেবিল…

ByByNews Desk Aug 19, 2026

বাইকে ঘোরানোর নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, মধ্যপ্রদেশের সাতনায় গ্রেফতার ২

সাতনা, ১৯ আগস্ট (আইএএনএস): বাইকে ঘোরানোর নাম করে এক নাবালিকাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে…

ByByNews Desk Aug 19, 2026

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top