News Flash

  • Home
  • দেশ
  • মমতার আবেদন খারিজ, বহাল জাতীয় সঙ্গীত অবমাননা মামলা
Image

মমতার আবেদন খারিজ, বহাল জাতীয় সঙ্গীত অবমাননা মামলা

মুম্বাই, ২৯ মার্চ (হি .স.) : জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় অস্বস্তিতে রইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বম্বে হাইকোর্টে খারিজ হয়ে গেল তাঁর আবেদন।

২০২১ সালে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত অবমাননা করার অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মুম্বই সফর কালে এক অনুষ্ঠান মঞ্চে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন মহারাষ্ট্রের এক বিজেপি নেতা। মুম্বইয়ের কাফে প্যারেড গ্রাউন্ডে ছিল সেই সভা। বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তার অভিযোগ ছিল, জাতীয় সঙ্গীতের প্রথম গাওয়ার সময়ে মঞ্চে বসেছিলেন মমতা। পরে উঠে দাঁড়ান তিনি। এরপর হঠাৎই মঞ্চ ছেড়ে চলে যান বলেও অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই নিম্ন আদালতে মামলা হয়।

মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট কোর্ট এই মামলায় প্রথমে সমন পাঠিয়েছিল মুখ্যমন্ত্রীকে। মুম্বইয়ের এক বিশেষ আদালত সেই সমন খারিজ করে দেয় পরে। বিশেষ আদালতে রিভিউ পিটিশন দায়ের করেছিলেন মমতা। আদালতে তাঁর আইনজীবী জানিয়েছিলেন, ফৌজদারি কার্যবিধির অধীনে কোনও সরকারি পদাধিকারীর বিরুদ্ধে সমন জারি করতে গেলে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এই ক্ষেত্রে সেই অনুমোদন নেওয়া হয়নি। এরপরই সমন খারিজ হয়ে যায়। পরে সেই মামলা খারিজ করে দেওয়ার আবেদন জানানো হয় বম্বে হাইকোর্টে। বুধবার মমতার আর্জি খারিজ করে দিল বিচারপতি অমিত বোরকারের সিঙ্গল বেঞ্চ। তিনি বলেন, আদালতের নির্দেশে কোনও ভুল নেই, বেআইনি বিষয়ও নেই। তাই এই আবেদন গৃহীত হবে না।

Releated Posts

চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ রিজিজুর, সীমান্ত পরিকাঠামোয় কংগ্রেসের নীতিকে দায়ী করলেন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশে চিনা অনুপ্রবেশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 19, 2026

ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করে চারজনকে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা…

ByByNews Desk Aug 19, 2026

প্রাক্তন বঙ্গমন্ত্রীর জামিন মামলায় রায় দেওয়া থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): বহুকোটি টাকার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের…

ByByNews Desk Aug 19, 2026

টিআইএমএস পরিদর্শনে বাধা, গৃহবন্দি বিআরএস নেতা হরিশ রাও

হায়দরাবাদ, ১৯ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার বিধানসভায় বিআরএসের উপনেতা টি. হরিশ রাও এবং দলের কয়েকজন নেতাকে বুধবার গৃহবন্দি করেছে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top