News Flash

  • Home
  • দিনের খবর
  • সংসদীয় দলের বৈঠকে মিলিত বিজেপি সাংসদরা, কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী
Image

সংসদীয় দলের বৈঠকে মিলিত বিজেপি সাংসদরা, কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): সংসদীয় দলের বৈঠকে মিলিত হলেন বিজেপি সাংসদরা। মঙ্গলবার সকালে সংসদের গ্রন্থাগার ভবনে সংসদীয় দলের বৈঠকে মিলিত হন বিজেপি সাংসদরা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা প্রমুখ। এদিনের বৈঠকে দলীয় সাংসদ ও মন্ত্রিসভার সহকর্মীদের কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সাম্প্রতিক উত্তর-পূর্বের কয়েকটি রাজ্যে বিজেপির জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান নাড্ডা।

বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি বলেছেন, বিজেপির সংসদীয় দলের বৈঠকে সমাজকল্যাণ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। মন কি বাত অনুষ্ঠান আগামী ৩০ এপ্রিল শততম পর্ব সম্পূর্ণ করবে, তাই প্রধানমন্ত্রী মোদী সমস্ত সাংসদকে নিজেদের নির্বাচনী এলাকার বিশেষ বিষয়গুলি তুলে ধরতে বলেছেন। উত্তর-পূর্বের সাম্প্রতিক নির্বাচনে জয়ের জন্য আমরা প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছি।

সংসদীয় দলের বৈঠক সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, বিজেপি সরকারের ৯ বছর পূর্ণ হওয়ার জন্য ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত সমস্ত সাংসদকে নিজেদের সংসদীয় কেন্দ্র পরিদর্শন করতে বলেছেন প্রধানমন্ত্রী। নিজেদের সংসদীয় কেন্দ্রে প্রচার চালাতেও বলা হয়েছে।

Releated Posts

‘দুই দেশের বিষয়’: সার্জিও গোরের মন্তব্য নিয়ে আমেরিকা-পাকিস্তান টানাপোড়েনে ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ২০ আগস্ট (আইএএনএস): কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ—ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের এই মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান…

ByByNews Desk Aug 20, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-এসএফআই সংঘর্ষের পর উত্তেজনা, স্থায়ী পুলিশ ফাঁড়ির ইঙ্গিত উপাচার্যের

কলকাতা, ২০ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবারও উত্তেজনা অব্যাহত…

ByByNews Desk Aug 20, 2026

অন্ধ্রের নিখোঁজ ৭ মৎস্যজীবীর সন্ধানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি

অমরাবতী, ২০ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী নিখোঁজ হওয়ার ঘটনায় বঙ্গোপসাগরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী…

ByByNews Desk Aug 20, 2026

বিশ্বে সর্বোচ্চ রেল সেতুতে প্রথমবার ১০০ কিমি গতিতে ছুটল বন্দে ভারত

জম্মু, ২০ আগস্ট (আইএএনএস): বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতুর ওপর প্রথমবার ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top