নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): চলতি অর্থবর্ষের জন্য কর্মী প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) সদস্যদের জমা টাকার উপরে সুদ বাড়ালো ইপিএফও। চলতি অর্থবর্ষের সুদ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। তাতে দেখা গিয়েছে, ২০২২-২৩ সালে ৮.১৫ শতাংশ হারে সুদ মিলবে ইপিএফে। যা গত অর্থবর্ষের চেয়ে সামান্য বেশি। গত বছর মার্চে ইপিএফের সুদ ৮.৫ শতাংশ থেকে নামিয়ে ৮.১ শতাংশে নিয়ে আসা হয়েছিল। তা ০.০৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ফলে গত অর্থবর্ষের ঘাটতি মেটানো গেল না এ বারেও।অনুমোদনের জন্য শ্রম মন্ত্রকের পক্ষ থেকে এই প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকে। উল্লেখ্য, গত বছর ৮.১ শতাংশ হারে সুদ ঘোষণার পর দেশ জুড়ে গ্রাহকদের একাংশের ক্ষোভের মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার। কারণ ১৯৭৭-৭৮ সালের পরে ওই সুদের হারই ছিল সর্বনিম্ন। তার পর এ বছর সুদের হার আগের চেয়ে বাড়ানো হল ঠিকই, কিন্তু তা প্রত্যাশা পূরণ করতে পারল না।

প্রভিডেন্ট ফান্ডের সুদের হারে সামান্য বৃদ্ধি, তবুও গত অর্থবর্ষের ঘাটতি মিটল না
Releated Posts
জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল
বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…
বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল
নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…
এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ
মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…
আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক
মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…

















