News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে স্ত্রীকে পিটিয়ে খুন, গ্রেপ্তার স্বামী
Image

খোয়াইয়ে স্ত্রীকে পিটিয়ে খুন, গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷  স্ত্রীকে পিটিয়ে খুন করল নর পিশাচ স্বামী৷ ঘটনাটি  ঘটে শনিবার অধিক রাতে খোয়াই থানাধীন সমতল পদ্মবিল এলাকায়৷ মৃত গৃহবধূর নাম অপর্না দেব৷ এলাকাবাসী  সূত্রে জানা জায় যে শনিবার রাতে  আকণ্ঠ মধ্যপান করে স্বামী পেশায় রাজমিস্ত্রি সুজিত দাস  বাড়িতে প্রবেশ করে এবং  স্ত্রীর সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে৷  উত্তেজিত হয়ে  স্ত্রীকে লাঠি  দিয়ে বেদম মারতে শুরু করে৷ লাঠির  আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে স্ত্রী৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে৷ গৃহবধূকে  উদ্ধার করে  খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু  কর্তব্যরত চিকিৎসক  গৃহবধূর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে৷ এদিকে রবিবার সকালে অভিযুক্ত স্বামীকে আটক করে খোয়াই থানার পুলিশ৷ মামলার তদন্তকারী অফিসার সুমিতা কপালী জানান অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে৷ ঘটনার তদন্ত কাজ চালিয়ে যাওয়া হচ্ছে৷  অভিযুক্তকে কোনভাবেই রেহাই দেওয়া হবে না৷ তার বিরুদ্ধে আইনানুগ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে৷ গৃহবধূ  খুন কাণ্ডে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top