News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রাস্তায় প্রতিবাদ না করে হাইকোর্টে আপিল করুন কংগ্রেসিরা, পরামর্শ অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
Image

রাস্তায় প্রতিবাদ না করে হাইকোর্টে আপিল করুন কংগ্রেসিরা, পরামর্শ অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

রঙিয়া (অসম), ২৬ মার্চ (হি.স.) : রাস্তায় প্রতিবাদ না করে হাইকোর্টে আপিল করতে কংগ্রেস নেতাদের পরামর্শ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ রবিবার রঙিয়ায় একাধিক সরকারি কর্মসূচি নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তখন সাংবাদিকদের মুখোমুখি হলে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ সম্পর্কে জিজ্ঞাসার জবাব দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব। তিনি বলেন, কংগ্রেস দল যদি মনে করে রাহুল গান্ধীর সাংসদ হিসেবে অযোগ্যতার বিষয়ে কিছু ভুল রয়েছে, তবে রাস্তায় প্রতিবাদ না করে হাইকোর্টে আপিল করুন-না, এটাই তো উচিত।

তিনি বলেন, ‘সরকার রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি, আদালতই ব্যবস্থা নিয়েছে। আমরা যদি রাজপথে নেমে আদালতের বিরুদ্ধে আন্দোলন করি তা-হলে দেশে সাংবিধানিক ব্যবস্থা থাকবে না।’ তাই কংগ্রেস দল যদি মনে করে নিম্ন আদালত কিছু ভুল করেছে, তা-হলে তাঁদের উচ্চ আদালতে আপিল করার আহ্বান জানিয়েছেন হিমন্তবিশ্ব শর্মা।

Releated Posts

এনডিএ ৩.০-এর ১০০ দিন পূর্তিতে ‘বিকশিত অসম’-এর লক্ষ্যে ফের জোর হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় টানা মেয়াদের ১০০ দিন পূর্ণ হওয়ায় উন্নয়ন ও…

ByByNews Desk Aug 20, 2026

নারীদের নেতৃত্বে অসমের রূপান্তরের লক্ষ্যে একাধিক উদ্যোগ: এনডিএ ৩.০-এর ১০০ দিন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): নারীর ক্ষমতায়ন, শিক্ষা, জীবিকা ও স্বাস্থ্য পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে অসম সরকার একাধিক…

ByByNews Desk Aug 20, 2026

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top