News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খুব শীগ্রই চালু হতে চলেছে আগরতলা-আখাউড়া রেল পরিষেবা : সুশান্ত চৌধুরী
Image

খুব শীগ্রই চালু হতে চলেছে আগরতলা-আখাউড়া রেল পরিষেবা : সুশান্ত চৌধুরী

আগরতলা, ২৬ মার্চ (হি.স.): খুব শীগ্রই চালু হতে চলেছে আগরতলা-আখাউড়া রেল পরিষেবা। রবিবারে নিশ্চিন্তপুর রেলস্টেশন পরিদর্শনের শেষে এমনটাই জানালেন,পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন সুশান্ত চৌধুরী সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, আগরতলা-আখাউড়া রেলপথ কাজের প্রকল্পটির মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।প্রকল্পটি বাস্তবায়িত হলে কলকাতা ও আগরতলা পর্যন্ত রেল সংযোগ স্থাপন হবে এবং তার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশেরও রেল যোগাযোগ চালু হবে। সাথে তিনি আশা ব্যক্ত করে বলেন, প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে প্রতিবেশী দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণেও নতুন দ্বার উন্মোচিত হবে। ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক ও উপ-আঞ্চলিক কানেকটিভিটির ক্ষেত্রেও নতুন করিডোর স্থাপিত হবে। ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আরও আশা ব্যক্ত করে বলেন তিনি।

এদিন মন্ত্রী সুশান্ত বলেন,ভারত বাংলাদেশ রেলওয়ে সংযোগ প্রকল্পটির ফলে ঢাকা হয়ে আগরতলা এবং কলকাতার মধ্যে ভ্রমণের সময় ও দূরত্ব কমে যাবে।ওই প্রকল্পটি চালু হলে ৩১ ঘণ্টার পরিবর্তে সময় লাগবে ১০ ঘণ্টা এবং ১ হাজার ৬০০ কিলোমিটার থেকে দূরত্ব কমে ৫৫০ কিলোমিটার হবে।

তার দাবি, সর্বাধুনিক সব সুবিধার মাধ্যমে স্টেশনটি তৈরি করা হয়েছে।যেমন, যাত্রীদের বসার সুবন্দোবস্ত, বিনোদনের ব্যবস্থা, ফুড কোর্ট, ইমিগ্রেশন কাউন্টার থেকে শুরু করে এটিএমসহ আধুনিক রেল স্টেশনে যেসব সুবিধা থাকে তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সাথে তার আর ও দাবি, নিশ্চিন্তপুর স্টেশনের পাশেই পণ্য ওঠানো ও নামানোর জন্য রেল ইয়ার্ড তৈরি করা হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ট্রেনে করে আসা কন্টেইনার এখানে নামানো হবে। এরপর সড়ক পথ ধরে এবং ভারতীয় ট্রেনে করে পণ্যগুলো উত্তরপূর্বের বিভিন্ন স্থানে পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

এদিন তাঁর সাথে উপস্থিত ছিলেন ১৪-বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার, পরিবহন দপ্তরের সচিব উৎপল কুমার চাকমা, অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী ও রেলপথ নির্মাণের সাথে যুক্ত ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন লিমিটেডের প্রকৌশলীরা।

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top