News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দক্ষতা বাড়াতে স্বাবলম্বন প্রকল্পে কর্মশালা
Image

দক্ষতা বাড়াতে স্বাবলম্বন প্রকল্পে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ ভোলাগিরিসিত  মানিক্য এনক্লেভে স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমে বেকার যুবক যুবতীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়৷ কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া৷  সব বেকারদের সরকারি চাকরিতে নিয়োগ করা প্রায় অসম্ভব ব্যাপার৷ সে কারণেই বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার৷ স্বাবলম্বন প্রকল্পে বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করার লক্ষ্যে শনিবার ভোলাগিরিসিত  মানিক্য এনক্লেভে স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে  এক কর্মশালার আয়োজন করা হয়৷ কর্মশালার উদ্বোধন করে দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন সব শিক্ষিত বেকারদের সরকারি চাকরিতে নিযুক্ত করা কোনদিনই সম্ভব নয়৷ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে৷ সেজন্য বেকার যুবক-যুবতীদের কর্ম দক্ষতা বৃদ্ধি খুবই জরুরী৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান দপ্তরের মন্ত্রী৷ স্বাবলম্বন প্রকল্পের মাধ্যমে জনজাতি অংশের বেকার যুবক-যুবতীদের অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য ও শিল্প গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে বলেও তিনি জানান৷

Releated Posts

থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা পার্টি। জাতিগত সুড়সুড়ি দিয়ে রাজনীতি করছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মুখ্যমন্ত্রীর সভার আগে বিশ্রামগঞ্জে উত্তেজনা, ‘গো-ব্যাক’ স্লোগানে সরগরম এলাকা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ এপ্রিল: মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে উত্তেজনার সৃষ্টি হয়। সভার প্রাকমুহূর্তে তিপ্রা মথার…

ByByReshmi Debnath Apr 9, 2026

২৮টি আসনে বিজেপির একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে খুশি জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ বীরচন্দ্রনগর- কলসী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে কাঠালিয়া বাজারে আয়োজিত সুবিশাল জনসভায়…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার ৭০.০৯ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭০.০৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এদিন…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top