নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ খোয়াই থানাধীন ধলাবিল এলাকায় নাশকতার আগুনে পুড়ল বিজেপি সমর্থকের গাড়ি৷ ঘটনা বৃহস্পতিবার রাতে খোয়াই থানাধীন ধলাবিল এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় যে, বৃহস্পতিবার রাতে বামগ্রেস সমর্থিত দুষৃকতিকারীরা সত্যেন্দ করের বাড়িতে ঢুকে উনার বালুর গাড়িতে আগুন ধরিয়ে দেয়৷ আগুনের লেলিহান দেখে সত্যেন্দ্র এবং তার পরিবারের লোকরা ঘুম থেকে উঠে পড়ে এবং আগুন দেখে পরিবারের সকলে মিলে আত্মচিৎকার শুরু করে, চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং সকলে মিলে আগুন আনার চেষ্টা করে৷শেষে সকলের সম্মলিত প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনা হয়৷ উল্লেখ্য গাড়ির মালিক হচ্ছেন মতি নারায়ণ দেব৷ দীর্ঘ বর্ষর ধরে সত্যেন্দ কর মতিদেবের গাড়ি চালিয়ে পরিবার-পরিজনদের প্রতিপালন করে যাচ্ছিলেন৷ জানা গেছে সত্যেন্দ্র কর একজন কট্টর বিজেপি সমর্থক৷ নির্বাচন এবং ভোট গণনার পর উনার বাড়িতে কোন হামলা হজ্জতি হয়নি৷ কিন্তু গতকাল রাতের ঘটনায় উনি মানসিক দিক দিয়ে প্রচন্ডভাবে ভেঙ্গে পড়েছেন৷ ঘটনার পর রাতে শাসকদলের স্থানীয় নেতৃত্বরা উনার বাড়িতে ছুটে যান এবং ঘটনা প্রত্যক্ষ করার পর শাসক দলীয় স্থানীয় নেতৃত্বরা দুষৃকতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উনাকে আশ্বস্ত করেন৷ যদিও এই বিষয় নিয়ে এখন অব্দি থানায় কোন অভিযোগ দায়ের হয়নি৷

নাশকতার আগুনে পুড়লো গাড়ি
Tags:
Releated Posts
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…
পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা
আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…


















