News Flash

  • Home
  • খেলা
  • উয়েফা ইউরোর বাছাইপর্বে রোনাল্ডোর জোড়া গোল ৪-০ তে জয়ী পর্তুগাল
Image

উয়েফা ইউরোর বাছাইপর্বে রোনাল্ডোর জোড়া গোল ৪-০ তে জয়ী পর্তুগাল

লিসবন, ২৪ মার্চ (হি.স.) : নতুন কোচ রবার্টো মার্টিনেজের অধীনে দুর্দান্ত শুরু করলো পর্তুগাল। লিচেনস্টাইনকে ৪-০ গোলে ধরাশায়ী করে ইউরো ২০২৪ -এর বাছাইপর্বের অভিযান শুরু করেছে রোনাল্ডোর পর্তুগাল । দেশের জার্সিতে ফের গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার দিবাগত রাতে ইউরো কাপের বাছাইপর্বের ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। প্রথম গোলটি করছেন পেনাল্টি থেকে, আর দ্বিতীয় গোলটি দুর্দান্ত এক ফ্রি কিকে। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ীর আন্তর্জাতিক গোলসংখ্যা এখন ১২০।

লিসবনে গতরাতে জোয়াও ক্যান্সেলোর গোলে ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। প্রথমার্ধে এই লীড ধরে রেখেই দ্বিতীয়ার্ধে নামে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে বার্নার্ডো সিলভা গোল করে পর্তুগালকে আরও এগিয়ে দেন। এরপর জোড়া গোল করেন রোনাল্ডো। ৫১ মিনিটে প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। এরপর ডি বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে বুলেট গতির শটে লিচেনস্টাইনের গোলকিপারকে পর্যুদস্ত করেন তিনি।

এদিন আন্তর্জাতিক ফুটবলে বড় এক নজির গড়লেন ক্রিশ্চিয়ানো। লিচেনস্টাইনের বিরুদ্ধে নামার সাথে সাথেই আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। রোনাল্ডো পর্তুগালের হয়ে ১৯৭ ম্যাচ খেলেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কুয়েতের বাদের আল মুতাওয়াও ১৯৬ টি ম্যাচ খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছেন মালয়েশিয়ার সো চিন আন। তিনি ১৯৫টি ম্যাচ খেলেছেন। স্পেনের হয়ে ১৮০টি ম্যাচ খেলা সের্জিও রামোস চতুর্থ স্থানে রয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন ইতালির জিয়ানলুইজি বুফন। তিনি ১৭৬টি ম্যাচ খেলেছেন।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top