News Flash

Image

একগুচ্ছ টুইটে রাহুলকে বিঁধলেন নাড্ডা

কলকাতা, ২৪ মার্চ (হি স)। মোদী পদবি নিয়ে অপমানজনক মন্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধীকে ২ বছরের জেলের সাজা শুনিয়েছে গুজরাতের সুরাটের জেলা আদালত। যা নিয়ে বিপাকে কংগ্রেস সাংসদ। এ পরিস্থিতিতে রাহুলকে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

শুক্রবার এক টুইটে নাড্ডা লিখেছেন, “মিথ্যা, ব্যক্তিগত কুৎসা এবং নেগেটিভ রাজনীতি রাহুল গান্ধীর অবিচ্ছেদ্য অংশ। আমরা একটু যদি পিছিয়ে যায়। ২০১৯ সালের আগের কথা স্মরণ করি তখন রাহুল কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলেন। নির্বাচনের আগে রাহুলের প্রধান ইস্যু ছিল রাফালে স্ক্যাম। যখনই তিনি কথা বলতেন উঠে আসত রাফালে নিয়ে মনগড়া কথা।”

রাহুলকে আক্রমণ করে তিনি জানিয়েছেন, রাহুল গান্ধীর অভিযোগের সঙ্গে তথ্যের কোনও মিল থাকে না। পাশাপাশি রাহুল ‘বোঝেন কম কিন্তু প্রচন্ড অহংকারী’ বলেও তোপ নাড্ডার। শুক্রবার বিষয়টি নিয়ে বেশ কয়েকটি টুইট করেছেন নাড্ডা। সেগুলিতে বিভিন্ন বিষয় তুলে ধরে রাহুলকে আক্রমণ করেছেন তিনি।

অপর একটি টুইটে নাড্ডা লিখেছেন, “২০১৯ সালের নির্বাচনের সময় রাহুল গান্ধী নিয়ম করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করেছেন। বলেছেন চৌকিদার চোর হ্যা। এর পর নিজের আসনে হেরেছেন তিনি। তার দল জাতীয় স্তরে ধুয়ে মুছে গিয়েছে। চৌকিদার চোর হ্যা স্লোগান না কংগ্রেস দলে গৃহীত হয়েছে না কংগ্রেসের সঙ্গীদের মধ্যে। পরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেও এ নিয়ে সমালোচনা করেছেন কয়েক জন কংগ্রেস নেতা।”

রাহুল নেতিবাচক রাজনীতি করেন এই অভিযোগ তোলার পাশাপাশি রাহুল মিথ্যা বলেন এবং ব্যক্তিগত কুৎসা রটান বলেও অভিযোগ বিজেপির। এর জন্য ২০২৪ সালে জনতা তাঁকে ‘শাস্তি’ দেবে বলেও দাবি নাড্ডার।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top