News Flash

  • Home
  • খেলা
  • নকআউট ক্রিকেটে ও.পি.সি-কেহারিয়ে স্ফুলিঙ্গ সেমিফাইনালে
Image

নকআউট ক্রিকেটে ও.পি.সি-কেহারিয়ে স্ফুলিঙ্গ সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ।। প্রত্যাশিত জয় স্ফুলিঙ্গের। তাও ৭ উইকেটের ব্যবধানে সহজ জয়-ই বলা যেতে পারে ওল্ড প্লে সেন্টারের বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনাল ম্যাচে ওপিসি-কে ৭ উইকেটে হারানোর সুবাদে স্ফুলিঙ্গ তপন স্মৃতি নকআউট ক্রিকেটের সেমিফাইনালে প্রবেশ করেছে। ২৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে স্ফুলিঙ্গ খেলবে সংহতি ক্লাবের বিরুদ্ধে। আজ, বৃহস্পতিবার নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে ওপিসি বনাম স্ফুলিঙ্গের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি কিছুটা একপাশে ঠেকেছে। ‌ কেননা, ওপিসি-র সংগৃহীত ১৯৬ রান স্ফুলিঙ্গ সংগ্রহ করে নিয়েছে তিন উইকেটের ব্যবধানে ৩৩তম ওভার খেলেই। সকালে ম্যাচ শুরুতে টস জিতে ওল্ড প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভার খেলতেও সক্ষম হয়। আট উইকেট হারিয়ে ও পি সি ১৯৬ রান পায়। দলের পক্ষে ওপেনার নবারুণ চক্রবর্তীর ৪৪ রান এবং সাহিল সুলতানের ৪১ রান উল্লেখযোগ্য। এছাড়া সুজিত চন্দ্র দেব ২৯ রান পেয়েছে। স্ফুলিঙ্গের জয়দীপ ভট্টাচার্য ও চিরঞ্জিত পাল দুটি করে এবং বিক্রম দেবনাথ, অজয় সরকার ও সানি সিং একটি করে উইকেট পেয়েছে । পাল্টা ব্যাট করতে নেমে ফুলিঙ্গ শুরু থেকেই সংহার মূর্তি ধারণ করে। ওপেনিং জুটিতে বিক্রম কুমার দাস ও জয়দীপ বনিকের ১১০ রানের পার্টনারশিপ দলকে জয়ের হাতছানি এনে দেয়। বিক্রম কুমার দাস ৫৩ রানে এবং জয়দীপ বণিক ৬০ রানে আউট হলেও চতুর্থ উইকেটের জুটিতে শ্যাম শাকিল গন ১৭ রানে এবং সন্দীপ তোমার ৪৮ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। ৩২.৫ ওভার খেলেই স্ফুলিঙ্গ জয়ের লক্ষ্যে পৌঁছায়। জয়দীপ ৬৪ বল খেলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছাতে ত্বরান্বিত করার পাশাপাশি প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। ওপিসি-র হৃতায়ন দে একাই তিনটি উইকেট পেয়েছে ৪২ রানের বিনিময়ে।

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top