News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সমস্ত সদস্যরা হাসপাতালে গিয়ে দেখে আসলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীকে
Image

মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সমস্ত সদস্যরা হাসপাতালে গিয়ে দেখে আসলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী অসুস্থ হয়ে বর্তমানে আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ মুখ্যমন্ত্রীর সহ মন্ত্রী পরিষদের সমস্ত সদস্যরা একসঙ্গে বৃহস্পতিবার আইএলএস হাসপাতালে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে দেখে আসেন এবং তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন৷  বৃহস্পতিবার ছিল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক৷ অসুস্থতার কারণে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে পারেননি খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী৷ মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সমস্ত সদস্যরা আই এল এস হাসপাতালে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীকে দেখে আসেন৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী অসুস্থ হয়ে পড়ায় আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মুখ্যমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা এর আগে পৃথক পৃথকভাবে আইএলএস হাসপাতালে গিয়ে মন্ত্রি সুশান্ত চৌধুরীকে দেখে আসেন৷ আজ মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর সহ মন্ত্রিসভার সভার সকল সদস্যরা আইএলএস হাসপাতালে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে দেখে আসেন৷ মুখ্যমন্ত্রী জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী বর্তমানে ভালই আছেন৷ খুব শীঘ্রই মন্ত্রী সুশান্ত চৌধুরীকে আইএলএস হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে৷

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top