News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ককবরকভাষী পরীক্ষার্থীদের সমস্যা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির দ্বারস্থ ত্রিপুরা একাডেমিকানস ফোরাম
Image

ককবরকভাষী পরীক্ষার্থীদের সমস্যা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির দ্বারস্থ ত্রিপুরা একাডেমিকানস ফোরাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ককবরকভাষী ছাত্র-ছাত্রীদের উত্তরপত্রে বাংলা হরফে লিখতে বাধ্য করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা একাডেমিকানস ফোরাম৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কক্ষ বিষয়ে পরীক্ষা দেওয়ার হরফ নিয়ে এ বছর যে জটিলতার সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই কাম্য নয় বলে অভিমত ব্যক্ত করেছে ত্রিপুরা একাডেমিকানস ফোরাম৷ বুধবার ফোরামের সহ-সভাপতি প্রফেসর ডঃ মধুসূদন মুড়াসিং এ ধরনের ঘটনায় গভীর উদ্যোগ প্রকাশ করেছেন৷ তিনি জানান গত ১৭ মার্চ অম্পিনগর পরীক্ষা কেন্দ্রে  ককবরক পরীক্ষার ক্ষেত্রে বাংলা হরফে লিখতে পরীক্ষার্থীদের বাধ্য করা হয়েছে৷ তাতে জটিল সমস্যার সম্মুখীন হন পরীক্ষার্থীরা৷ তিনি জানান পরীক্ষার্থীদের অনেকেই ইংরেজি মাধ্যমের ছাত্র-ছাত্রী৷ স্বাভাবিকভাবেই বাংলা হরফে কক বরফ পরীক্ষা দেওয়া তাদের পক্ষে কষ্টকর হয়ে ওঠে৷ বিষয়টি ফোরামের পক্ষ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডবমতুল সাহার নজরে এনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে৷ পাশাপাশি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে নজর দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে৷ ভবিষ্যতে হঠাৎ নিয়ে যাতে এ ধরনের কোন সমস্যা তৈরি না হয় তা নিশ্চিত করার জন্য তিনি দাবি জানিয়েছেন৷

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top