News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সন্ত্রাস মোকাবিলায় পুলিশের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানাল সিআইটিইউ
Image

সন্ত্রাস মোকাবিলায় পুলিশের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানাল সিআইটিইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ সন্ত্রাস মোকাবেলায় রাজ্য সরকার এবং পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছে সি আই টি ইউ৷রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস অব্যাহত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সি আই টি ইউ৷ সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে বিভিন্ন স্থানে আক্রমণ সংঘটিত হলেও পুলিশ মামলা নিচ্ছে না৷ বহু মানুষ আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়ে বাড়িঘর ছাড়া হয়ে রয়েছেন৷ তাদেরকে বাড়ি করে ফিরিয়ে আনার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়েছেন সি আই টি ইউর রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দে৷  বুধবার সাংবাদিক সম্মেলনে সিআইটিইউর রাজ্য সম্পাদক প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত অভিযোগ করেন রাজ্যে এক অরাজকতার পরিবেশ কায়েম হয়েছে৷ শ্রমজীবী মানুষের উপর আঘাত আনা হচ্ছে৷ রাজ্যে সন্ত্রাসী কার্যকলাপের  সংক্ষিপ্ত তথ্য তিনি তুলে ধরেন৷  শংকর প্রসাদ দত্ত বলেন দোসরা মার্চ দুপুর থেকেই সারা রাজ্যে সন্ত্রাস চরম আকার ধারণ করেছে৷ এখনো পর্যন্ত ৭০৫টি অটো রাস্তায় নামতে পারছে না৷ ১৬২টি ই রিস্কা, ৩১৬ গাড়ি রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না৷ ৮২টি গাড়ি ভাঙচুর করা হয়েছে, ১৮ টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে৷ ৫০৪ টি শ্রমিক পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, ৪৩২ টি বাড়িতে লুটপাট করা হয়েছে ,৫৬ টি বাড়ি অগ্ণিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে৷ ৩০২ টি ফুটপাতের হকারের দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে ,৫৫ টি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে৷ পাঁচ শতাধিক দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ,১২২টি রাবার বাগান পুড়িয়ে দেওয়া হয়েছে, সরকারি বাগান থেকে ২১৫ জনকে ছাটাই করা হয়েছে৷ এ ধরনের সন্ত্রাস অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে সিআইডিইউ৷

Releated Posts

আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই : সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ মে : আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার…

ByByTaniya Chakraborty May 4, 2026

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার

আগরতলা, ৪ মে: প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এক দরিদ্র পরিবারের স্বপ্নের বসতঘর। ঘটনাটি ঘটেছে সাব্রুমের হার্বাতলী…

ByByReshmi Debnath May 4, 2026

ধর্মনগরে জয়ী বিজেপি, ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা…

ByByTaniya Chakraborty May 4, 2026

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top