News Flash

Image

তেলিয়ামুড়ায় বিধায়িকাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ তেলিয়ামুড়া মার্কেট এসোসিয়েশনের উদ্যোগে বুধবার দুপুরে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়কে সংবর্ধনা প্রদান করা হয়৷
তেলিয়ামুড়ার বিধানিকা কল্যাণে সাহা রায়কে সংবর্ধনা জ্ঞাপন করল তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন৷এই সংবর্ধনা অনুষ্ঠানে বিধায়িকাকে মার্চেন্ট এসোসিয়েশনের সদস্য সদস্যারা ফুল ছিটিয়ে প্রথমে অভ্যর্থনা জানায়৷ পরে বিধায়িকাকে গলায় উত্তরীয় পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মার্চেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে৷এই অনুষ্ঠানে প্রদীপ  প্রজ্জলন করে শুভ সূচনা করেন বিধায়িকা কল্যাণী সাহা রায়৷   এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক মধুসূদন রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি কৃষ্ণচন্দ্র দাস, এলাকার বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত সূত্রধর ৷ সংবর্ধনা গ্রহণ করে বিদায়িকা এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন৷

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top