News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তি সম্প্রীতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি
Image

শান্তি সম্প্রীতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷  রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি প্রদান করেছে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস অব্যাহত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি৷ কমিটির পক্ষ থেকে বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয় তারা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে সাক্ষাৎকারের জন্য সময় চেয়ে আবেদন করেছিলেন৷ কিন্তু মুখ্যমন্ত্রীর অফিস থেকে কোন ধরনের সারা না দেওয়ায় বাধ্য হয়ে ২১ মার্চ তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছেন৷ বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করে সংগঠনের তরফ থেকে জানানো হয় রাজ্যে এখনো নির্বাচনোত্তর সন্ত্রাস অব্যাহত রয়েছে৷ মানুষের রুটি রুজির উপর আঘাত আনা হচ্ছে৷ বিভিন্ন স্থানে হামলা এবং সম্পদ নষ্ট করে দেওয়া হচ্ছে৷ এ ধরনের কার্যকলাপে জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা মুখ্যমন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top