News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু-কাশ্মীরের সাম্বায় উড়তে দেখা গেল ড্রোন! বিএসএফ গুলি করতেই রাতের অন্ধকারে উধাও
Image

জম্মু-কাশ্মীরের সাম্বায় উড়তে দেখা গেল ড্রোন! বিএসএফ গুলি করতেই রাতের অন্ধকারে উধাও

জম্মু, ২২ মার্চ (হি.স.): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর ড্রোনের গতিবিধি ক্রমশ বেড়েই চলেছে। এবার জম্মু ও কাশ্মীরের সাম্বায় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে ড্রোন উড়তে দেখল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ড্রোনটি দেখতে পাওয়া মাত্রই বিএসএফ জওয়ানরা গুলি চালান, সম্ভবত ড্রোনটি উধাও হয়ে গিয়েছে। তল্লাশি চালানোর পর ড্রোনটি পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

বিএসএফ জানিয়েছে, বুধবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ সাম্বা জেলার রামগড় সাব-সেক্টরের চামলিয়াল বর্ডার আউট পোস্ট এলাকায় আকাশে লাল আলো জ্বলতে দেখা যায়। তৎক্ষণাৎ ওই আলো লক্ষ্য করে বিএসএফ জওয়ানরা গুলি চালান। পরে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। বিএসএফ জওয়ানরা মনে করছেন, ড্রোনটি পাকিস্তানের দিকে ফিরে গিয়েছে।

Releated Posts

দেশের গর্বের বিষয়: দীর্ঘতম সময় নিরবচ্ছিন্নভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের নজির গড়তে চলেছেন মোদি, প্রশংসায় এনডিএ

নয়াদিল্লি, ৬ জুন (আইএএনএস): আগামী ১০ জুন ভারতের নির্বাচিত সরকারের প্রধান হিসেবে টানা সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের…

ByByNews Desk Jun 6, 2026

সুরগুজার খনি এলাকায় ১৬ লক্ষের বেশি গাছ লাগিয়ে সবুজায়নের নজির গড়ল আদানি গোষ্ঠী

আহমেদাবাদ, ৬ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ের সুরগুজা জেলার পারসা ইস্ট অ্যান্ড কান্তা বাসান খনি এলাকায় ১৬ লক্ষেরও বেশি গাছ…

ByByNews Desk Jun 6, 2026

দফতর বন্টন নিয়ে অসন্তোষ, রাহুল গান্ধীর আশ্বাসে পিছু হটলেন মুনিয়াপ্পা

বেঙ্গালুরু, ৫ জুন (আইএএনএস): কর্নাটকের প্রবীণ কংগ্রেস নেতা ও মন্ত্রী কে. এইচ. মুনিয়াপ্পা দফতর বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ…

ByBySandeep Biswas Jun 5, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026
Scroll to Top